Connecting You with the Truth
ওয়েব ডিজাইন
গ্রাফিক্স
এসইও
ফেসবুক বুস্ট
📞 01757-856855
অর্ডার করুন »

অটোরিকশা চাপায় নারায়ণগঞ্জে স্কুল শিক্ষার্থী নিহত

nihoto pic 2নারায়ণগঞ্জ প্রতিনিধি:
নারায়ণগঞ্জ সদর উপজেলার ফতুল্লায় ব্যাটারিচালিত অটোরিকশা চাপায় লামিয়া (১০) নামের এক স্কুলছাত্রীর মর্মান্তিক মৃত্যু হয়েছে। গত কাল সকাল সাড়ে ১০টায় ফতুল্লার ভোলাইলে এ ঘটনা ঘটে। ঘটনার পর অটোরিকশা চালক সোহেলকে আটক করেছে পুলিশ। নিহত লামিয়া ভোলাইল এলাকার আমানউল্লাহ মিয়ার মেয়ে। সে ভোলাইল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের তৃতীয় শ্রেণির ছাত্রী। প্রত্যক্ষদর্শীর বরাত দিয়ে ফতুল্লা মডেল থানার উপ-পরিদর্শক (এসআই) গোলাম মোস্তফা জানান, রাস্তা পারাপারের সময় ব্যাটারিচালিত অটোরিকশা চাপায় ঘটনাস্থলেই মারা যায় লামিয়া।

Leave A Reply

Your email address will not be published.