Connecting You with the Truth
ওয়েব ডিজাইন
গ্রাফিক্স
এসইও
ফেসবুক বুস্ট
📞 01757-856855
অর্ডার করুন »

অধিনায়কত্ব ছাড়লেন হাশিম আমলা, দায়িত্বে ডেভিলিয়ার্স

aml

ক্রীড়া ডেস্ক: হঠাৎ পদত্যাগ। ইংল্যান্ডের বিরুদ্ধে টেস্ট সিরিজের মাঝপথে অধিনায়কত্ব থেকে সরে দাঁড়ালেন হাসিম আমলা। নিউল্যান্ড টেস্টের শেষ দিনটা যেমন ছিল নাটকীয়, খেলার শেষে আমলার পদত্যাগটা হল ততটা নাটকীয়। আমলার জায়গায় অধিনায়ক হিসেবে আনা হল এবি ডেভিলিয়ার্সকে। যিনি এখন দলের ওয়ানডে অধিনায়ক। আমলা জানিয়েছেন, অধিনায়ক হিসেবে কাজ করার চেয়ে তিনি এখন ব্যাটসম্যান হিসেবে আরোও মনোযোগ করতে চান।

ডারবান টেস্টে ইংল্যান্ডের কাছে ২৪১ রানে হারের পর দেশে সমালোচনার মুখে পড়তে হয় আমলাকে। ব্যাটেও সেভাবে রান পাচ্ছিলেন না তিনি। কেপটাউন টেস্টে দুরন্ত দ্বিশতরান করে সমালোচনার জবাব দেন। এদিন কেপটাউন টেস্টে একটা সময় বেশ বেকাদায় পড়ে গিয়েছিল ইংল্যান্ড। শেষমেশ অবশ্য ম্যাচ ড্র হয়ে যায়।

Leave A Reply

Your email address will not be published.