Connecting You with the Truth
ওয়েব ডিজাইন
গ্রাফিক্স
এসইও
ফেসবুক বুস্ট
📞 01757-856855
অর্ডার করুন »

‘অনন্ত ও বর্ষার মোস্ট ওয়েলকাম টু’ জাপানে

jalil_barsha-460
বিনোদন ডেস্ক:
অনন্ত জলিল পরিচালিত ‘মোস্ট ওয়েলকাম টু’ এবার মুক্তি পেতে যাচ্ছে জাপানের টোকিওতে। এজন্য বর্তমানে জাপানে অবস্থান করছেন এ ছবির নায়ক-নায়িকা অনন্ত জলিল ও বর্ষা দম্পতি। গেলো রোজার ঈদে বাংলাদেশে মুক্তি পেয়েছে ‘মোস্ট ওয়েলকাম টু’। প্রযোজনা প্রতিষ্ঠান মনসুন ফিল্মস জানিয়েছে, ঈদে ভালো ব্যবসা করেছে ছবিটি। ‘মোস্ট ওয়েলকাম টু’ পরিচালনার পাশাপাশি এতে অভিনয় করেছেন এবং চিত্রনাট্য লিখেছেন অনন্ত। এদিকে অনন্ত ও বর্ষার জাপান সফরকে ঘিরে চায়ের কাপে আলোচনা জমে উঠেছে। গুঞ্জন উঠেছে, বর্ষা মা হতে চলেছে। এজন্য তিনি মেডিক্যাল পরীক্ষা-নিরীক্ষার জন্যই জাপান গেছেন। এ প্রসঙ্গে মনসুন ফিল্মসের মিডিয়া ম্যানেজার এসএম সজীব ও মিডিয়া অফিসার তরু কাজীর সঙ্গে যোগাযোগ করলে তারা খবরটি পুরোপুরি ভিত্তিহীন বলে জানান। সজীব বলেছেন, ‘এ খবরের কোনো সত্যতা নেই। তারা ছবির প্রচারের কাজে জাপান গেছেন। ক’দিন পরেই দেশে ফিরবেন দু’জনে।’ ঢাকাই চলচ্চিত্রের আলোচিত জুটি অনন্ত ও বর্ষা অভিনীত প্রথম ছবি ‘খোজ দ্য সার্চ’ মুক্তি পায় ২০১০ সালে। এরপর তারা একসঙ্গে অভিনয় করেছেন ‘হৃদয় ভাঙা ঢেউ’, ‘মোস্ট ওয়েলকাম’ এবং ‘নিঃস্বার্থ ভালোবাসা’ ছবিতে।


Leave A Reply

Your email address will not be published.