Connecting You with the Truth
প্রিমিয়াম ওয়েব হোস্টিং + ফ্রি ডোমেইন
সাথে পাচ্ছেন ফ্রি SSL এবং আনলিমিটেড ব্যান্ডউইথ!
অফারটি নিন »

- Advertisement -

অনলাইনেও বন্ধ হচ্ছে পিস টিভি

Peace TV Banned Onlineঅনলাইন ডেস্ক: ভারতের বিতর্কিত ইসলামী বক্তা জাকির নায়েকের পিস টিভির ডাউন লিংকের অনুমতি বাতিলের পর বাংলাদেশে অনলাইন ও সোশাল মিডিয়ায়ও এই টিভির সমপ্রচার বন্ধের উদ্যোগ নিয়েছে সরকার। ডাক ও টেলিযোগাযোগ প্রতিমন্ত্রী তারানা হালিম জানিয়েছেন, শিগগিরই টেলিযোগাযোগ নিয়ন্ত্রক সংস্থা বিটিআরসি’র সঙ্গে এ বিষয়ে আলোচনা করে ব্যবস্থা নেয়া হবে।
এ বিষয়ে বিটিআরসি চেয়ারম্যান শাহজাহান মাহমুদ বলেন, ‘সোমবার নির্দেশনা পাওয়ামাত্র অনলাইনে পিস টিভির লাইভ, ইউটিউব বা ফেইসবুকের ইউআরএল নির্দিষ্ট করে বন্ধ করার প্রক্রিয়া শুরু হয়েছে।’
জাকির নায়েকের বিরুদ্ধে ‘জঙ্গিবাদে উত্সাহ যোগানোর’ অভিযোগ ওঠার পর বাংলাদেশে তার পিস টিভির ডাউন লিংকের অনুমতি বাতিল করে সরকার। আইনশৃঙ্খলা সংক্রান্ত মন্ত্রিসভা কমিটি বাংলাদেশে পিস টিভির সম্প্রচার বন্ধের সিদ্ধান্ত দেয়ার পরদিন সোমবার তথ্য মন্ত্রণালয় এ বিষয়ে প্রজ্ঞাপন জারি করে।

Leave A Reply

Your email address will not be published.