Connecting You with the Truth
প্রিমিয়াম ওয়েব হোস্টিং + ফ্রি ডোমেইন
সাথে পাচ্ছেন ফ্রি SSL এবং আনলিমিটেড ব্যান্ডউইথ!
অফারটি নিন »

- Advertisement -

অনিল কাপুরই সবচেয়ে স্টাইলিশ: অর্জুন কাপুর

বিনোদন ডেস্ক:
বলিউডের এ সময়ের জনপ্রিয় অভিনেতা অর্জুন কাপুরের চোখে তার চাচা অনিল কাপুরই সবচেয়ে স্টাইলিশ। ভারতীয় ফিল্ম ইন্ডাস্ট্রিতে অনিল এখন পর্যন্ত নিজের স্টাইলকে আলাদা করে রাখতে সমর্থ হয়েছেন। অর্জুনকে একটি ফ্যাশনের ইভেন্টে তার স্টাইলের জন্য পুরস্কার দেয়া হয়। সেখানেই তিনি বলেন এই সম্মান পেয়ে তার খুব মজা লাগছে। অবশ্য অর্জুনের চোখে চাচা অনিলই সবচেয়ে স্টাইলিশ। অর্জুনের মতে তার চাচা অনিল কাপুর বয়স বাড়ার সঙ্গে সঙ্গে যেন আরও বেশি স্টাইলিশ হয়ে উঠছেন। আর ফ্যাশন ইভেন্টে অংশ নেয়া প্রসঙ্গে এই অভিনেতা বলেন, র‌্যাম্পে হাঁটতে তার বরাবরই অস্বস্তি হয়। তাছাড়া তাকে অনেক সচেতন থাকতে হয় পোশাকে যেন ভাঁজ না পড়ে আবার তিনি যেন ঘেমে না যান কেননা এই সবই ক্যামেরায় ধরা পড়ে। ‘তেভার’ সিনেমার এই অভিনেতা আর বাল্কির সিনেমায় চুক্তিবদ্ধ হয়েছেন।

Leave A Reply

Your email address will not be published.