Connecting You with the Truth
ওয়েব ডিজাইন
গ্রাফিক্স
এসইও
ফেসবুক বুস্ট
📞 01757-856855
অর্ডার করুন »

অনেক প্রতিভাবান তরুণ রয়েছে বাংলাদেশ দলে: কোহলি

স্পোর্টস ডেস্ক:
বৃষ্টির কারণে একরকম ভেসেই গেলো ফতুল্লা টেস্ট। এরই মধ্যে টেস্টের পঞ্চম ও শেষ দিনে স্বাগতিক বাংলাদেশকে ফলোঅনে ফেলে বিরাট কোহলির ভারত। দ্বিতীয় ইনিংসে ব্যাট হাতে ২৬ রান তুলতেই ড্র ঘোষণা করে ভারত। এমন অবস্থার পরেও ম্যাচ শেষে বাংলাদেশ দলের প্রশংসা করতে ভোলেননি তিনি। অধিনায়কের বক্তব্যে তিনি জানান, বাংলাদেশ দল আগের চেয়ে অনেক উন্নতি করেছে। অনেক প্রতিভাবান তরুণ রয়েছে দলে। বিরাট কোহলি বলেন, ‘ওয়ানডেতে ইতোমধ্যেই নিজেদের শক্তি প্রমাণ করেছে বাংলাদেশ। এইমুহূর্তে দারুণ ফর্মে রয়েছে তারা। টেস্টেও তারা অনেক সম্ভাবনাময়। তাদের পরিশ্রম চোখে পড়ার মতো। দলে অনেক প্রতিভাবান তরুণ ক্রিকেটার রয়েছেন। সিনিয়ররাও ভালো করছেন।’ কোহলি বাংলাদেশের বিশ্বকাপ সাফল্যের বিষয়টিও উল্লেখ করে, শুভকামনা জানান।

Leave A Reply

Your email address will not be published.