Connecting You with the Truth
ওয়েব ডিজাইন
গ্রাফিক্স
এসইও
ফেসবুক বুস্ট
📞 01757-856855
অর্ডার করুন »

অন্য তারকাদের পথ অনুসরণ করলেন ক্যাটরিনা

01-
বিনোদন ডেস্ক:
অবশেষে বলিউডের অন্য অনেক তারকার পথ অনুসরণ করেই ফেললেন অভিনেত্রী ক্যাটরিনা কাইফ। সামাজিক যোগাযোগের মাধ্যম টুইটারে যোগ দিয়ে এবার ক্যাটরিনাও ভক্তদের সঙ্গে সরাসরি যোগাযোগ রক্ষা করতে পারবেন।ক্যাটরিনা এ বছর কান চলচ্চিত্র উৎসবে প্রথমবারের মতো যোগ দিতে যাচ্ছেন। আর তারই প্রচারণার জন্য এই সামাজিক মাধ্যম বেছে নেওয়া ক্যাটের। ল’রিয়েল প্যারিসের দূত হয়ে ক্যাটরিনা কানে যাচ্ছেন এবং টুইটারে তিনি ব্যবহার করছেন @কধঃৎরহধঅঃঈধহহবং অ্যাড্রেস বারটি। ক্যাটরিনা ছাড়াও এ বছর বরাবরের মতই কান চলচ্চিত্র উৎসবে যোগ দিতে যাচ্ছেন সোনম কাপুর ও ঐশ্বরিয়া রাই বচ্চন। ধারণা করা হচ্ছে লাজুক প্রকৃতির ক্যাটরিনা কান চলচ্চিত্র উৎসব শেষ হয়ে গেলেই হয়তো টুইটার থেকে আবার দূরে চলে যাবেন।

Leave A Reply

Your email address will not be published.