Connecting You with the Truth
ওয়েব ডিজাইন
গ্রাফিক্স
এসইও
ফেসবুক বুস্ট
📞 01757-856855
অর্ডার করুন »

অবশেষে কেক কেটে জন্মদিন পালন করলেন খালেদা জিয়া

kak

বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া আগের বছরগুলোর মতো এবার মধ্যরাতে জন্মদিনের কেক না কাটলেও দিনের শেষভাগে কেক কেটে জন্মদিন উদযাপন করলেন।
শনিবার রাত ৯টা ১৫ মিনিটি বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটি, যুবদল, ঢাকা মহানগর বিএনপি ও ছাত্রদল আয়োজিত অনুষ্ঠানে নিজের ৭০তম জন্মদিনের কেক কাটেন বেগম জিয়া।
খালেদা জিয়ার জন্মদিনকে ঘিরে শুক্রবার বিকেল থেকেই গুলশানে তার রাজনৈতিক কার্যালয়ে ছিল সাজ সাজ রব। বিভিন্ন পর্যায়ের নেতারা ফুল হাতে আসছিলেন জন্মদিনের অনুষ্ঠানে যোগ দিয়ে দলীয় প্রধানকে শুভেচ্ছা জানাতে। এ উপলক্ষে সাজানো হয়েছিল গুলশান কার্যালয়ও। করা হয় আলোকসজ্জাও।
জন্মদিন উপলক্ষে মোট চারটি কেক কেটেছেন ৭০-এ পা রাখা খালেদা জিয়া। চারটি কেকের দুটি আনা হয় বিএনপির পক্ষ থেকে, একটি ছাত্রদলের ও একটি যুবদলের পক্ষ থেকে। যুবদলের কেকটি ৭০ কেজির, বাকিগুলো ৭০ পাউন্ডের।
জন্মদিনের কেক কাটার আগে তার মঙ্গল কামনায় দোয়া পড়া হয়। দোয়া পরিচালনা করেন ওলামা দলের সাধারণ সম্পাদক  শাহ নেসারুল হক।

খালেদা জিয়ার কেক কাটার এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন- বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়, নজরুল ইসলাম খান, জমির উদ্দিন সরকার, ভাইস চেয়ারম্যান আবদুল্লাহ আল নোমান, বেগম সেলিমা রহমান, যুগ্ম-মহাসচিব ব্যারিস্টার শাহজাহান ওমর, সহ-সাংগঠনিক সম্পাদক আবদুস সালাম আজাদ, ধর্ম বিষয়ক সম্পাদক অ্যাডভোকেট মাসুদ আহমেদ তালুকদার, যুবদলের সভাপতি সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল, ওলামা দলের দলের সভাপতি মাওলানা আব্দুল মালেক, তাঁতী দলের সভাপতি আবুল কালাম আযাদ প্রমুখ।

বিডিপি/এ

Leave A Reply

Your email address will not be published.