Connecting You with the Truth
প্রিমিয়াম ওয়েব হোস্টিং + ফ্রি ডোমেইন
সাথে পাচ্ছেন ফ্রি SSL এবং আনলিমিটেড ব্যান্ডউইথ!
অফারটি নিন »

- Advertisement -

অভিনেতা আহমেদ শরীফের বিরুদ্ধে সমন

ahmed sharifস্টাফ রিপোর্টার:

চেক প্রতারণার অভিযোগে চলচ্চিত্র অভিনেতা আহমেদ শরীফের বিরুদ্ধে সমন জারি করেছেন আদালত। গত কাল ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আনোয়ার সাদাত এ সমন জারি করেন। বাদীপক্ষের আইনজীবী শামসুল ইসলাম আকন্দ সমন জারির বিষয়টি নিশ্চিত করেছেন। এর আগে গত কাল সকালে ১ লাখ ৬৭ হাজার টাকার একটি চেক ডিজঅনার হওয়ায় জনৈক মোশারফ হোসেন সুমন ঢাকার সিএমএম আদালতে মামলাটি দায়ের করেছিলেন। মামলায় অভিযোগ করা হয়, আহমেদ শরীফ বাদী সুমনের পাওনা টাকা পরিশোধের জন্য গত বছরের ৩০ এপ্রিল তারিখে একটি চেক দেন। বাদী চেকটি নগদায়নের জন্য একাধিকবার ব্যাংকে জমা দিলে অপর্যাপ্ত তহবিলের কারণে চেকটি ডিজঅনার হয়। বাদী বিষয়টি আহমেদ শরীফকে জানালে তিনি টাকার পরিশোধের কোন পদক্ষেপ নেননি মর্মে মামলায় উল্লেখ করা হয়।

Leave A Reply

Your email address will not be published.