Connecting You with the Truth
প্রিমিয়াম ওয়েব হোস্টিং + ফ্রি ডোমেইন
সাথে পাচ্ছেন ফ্রি SSL এবং আনলিমিটেড ব্যান্ডউইথ!
অফারটি নিন »

- Advertisement -

অভিনেত্রী সন্ধ্যা রায় হাসপাতালে

sondha royডেস্ক রিপোর্ট:
জনপ্রিয় অভিনেত্রী এবং তৃণমূলের সংসদ সদস্য সন্ধ্যা রায় অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন। রোববার গভীর রাতে তলপেটে অসহ্য ব্যথা শুরু হলে তাকে কলকাতার একটি বেসরকারি হাসপাতালে তাকে ভর্তি করা হয়। হাসপাতাল সূত্রে জানা জায়, সন্ধ্যা রায়ের অবস্থা বর্তমানে কিছুটা স্থিতিশীল। তার রক্তচাপ স্বাভাবিক রয়েছে। অভিনেত্রী সন্ধ্যা রায় পশ্চিমবঙ্গের মেদেনীপুর জেলা থেকে তৃণমূলের প্রার্থী হিসেবে সংসদ সদস্য নির্বাচিত হন। তিনি সত্যজিৎ রায় পরিচালিত ‘অশনি সংকেত’, তরুণ মজুমদার পরিচালিত ‘ঠগিনি’ চলচ্চিত্রে অভিনয় করেন। তার অভিনীত ‘বাবা তারকনাথ’ চলচ্চিত্র ব্যাপক জনপ্রিয়তা পায়। সন্ধ্যা রায় হিন্দি চলচ্চিত্রেও অভিনয় করেছেন।

Leave A Reply

Your email address will not be published.