Connecting You with the Truth
প্রিমিয়াম ওয়েব হোস্টিং + ফ্রি ডোমেইন
সাথে পাচ্ছেন ফ্রি SSL এবং আনলিমিটেড ব্যান্ডউইথ!
অফারটি নিন »

- Advertisement -

অসদাচরণের দায়ে বিচরকের বাধ্যতামূলক অবসর

স্টাফ রিপোর্টার:
অসদাচরণের দায়ে খুলনার সাবেক জেলা জজ ও বরিশালের বর্তমান দ্রুত বিচার ট্রাইব্যুনালের বিচারক এ কে এম ইশতিয়াক হুসাইনকে বাধ্যতামূলক অবসরে পাঠানো হয়েছে। গতকাল আইন মন্ত্রণালয় থেকে জাড়িকৃত বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। বিজ্ঞপ্তিতে বলা হয়, আইন মন্ত্রণালয়ের আইন ও বিচার বিভাগের দায়িত্বপ্রাপ্ত সচিব স্বাক্ষরিত ১৮ সেপ্টেম্বর ২০১৪ইং তারিখের এক আদেশে এ কে এম ইশতিয়াক হুসাইনকে অবসরে পাঠানো হয়। এ কে এম ইশতিয়াক হুসাইনের বিরুদ্ধে সরকারী কর্মচারী (শৃঙ্খলা ও আপিল) বিধি মোতাবেক অসদাচরণের অভিযোগে সুপ্রিম কোর্টের পরামর্শক্রমে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়।

 

Leave A Reply

Your email address will not be published.