Connecting You with the Truth
ওয়েব ডিজাইন
গ্রাফিক্স
এসইও
ফেসবুক বুস্ট
📞 01757-856855
অর্ডার করুন »

অস্ট্রেলিয়ান জুটির সর্বোচ্চ রান!

স্পোর্টস ডেস্ক:
আফগানিস্তানের বিপক্ষে পার্থে দ্বিতীয় উইকেট জুটিতে ২৬০ রান যোগ করলেন ডেভিড ওয়ার্নার ও স্টিভেন স্মিথ। বিশ্বকাপের ইতিহাসে এটাই দলটির সর্বোচ্চ রানের জুটি। শুধু কি বিশ্বকাপ! বিশ্বকাপ বাদেও সব ধরনের আন্তর্জাতিক ক্রিকেটেও এটা অস্ট্রেলিয়ান রেকর্ড। আগের জুটির সাথে যুক্ত ছিল রিকি পন্টিং ও শেন ওয়াটসনের নাম। ২০০৯ সালে ইংল্যান্ডের বিপক্ষে ২৫২ রানের অপরাজিত জুটি গড়েছিলেন এই দুই ব্যাটসম্যান। কাকতালীয় ভাবে, বিশ্বকাপের আগের রেকর্ডেও ছিলেন রিকি পন্টিং। ২০০৩ বিশ্বকাপের ফাইনালে ভারতের বিপক্ষে ডেমিয়েন মার্টিনের সাথে মিলে ২৩৪ রান যোগ করেছিলেন তিনি। সেবারও অপরাজিত ছিলেন দু’জনই!

Leave A Reply

Your email address will not be published.