Connecting You with the Truth
প্রিমিয়াম ওয়েব হোস্টিং + ফ্রি ডোমেইন
সাথে পাচ্ছেন ফ্রি SSL এবং আনলিমিটেড ব্যান্ডউইথ!
অফারটি নিন »

- Advertisement -

আইএসের ঘাঁটি কারমা দখলে নিলো ইরাকি সৈন্যরা

isআন্তর্জাতিক ডেস্ক: ফাল্লুজায় আইএসের প্রথম রক্ষণ ক্ষেত্র কারমা শহর দখলে নিয়েছে ইরাকি সৈন্যরা। গত দুইদিন ধরে ফাল্লুজা দখলের জন্য যুক্তরাষ্ট্রের সহায়তায় হামলা চালিয়ে আসছে ইরাকের সরকারি বাহিনী ও যুক্তরাষ্ট্রের সহায়তা পুষ্ট বাহিনী।
আইএসের রক্ষণভাগের প্রথম অংশ ছিল কারমা শহরের নিকটে। সেটি সরকারি বাহিনীর দখলে আসার পর এলিট ফোর্সের আরো বেশ কিছু সদস্যকে বাগদাদের ৪৫ কিলোমিটার পশ্চিম অঞ্চলে নিয়ে আসা হয়েছে। কিন্তু উত্তর ফাল্লুজায় আইএস আত্মঘাতী গাড়ি বোমা হামলা করলে বেশ কিছু ইরাকি বাহিনীর সদস্য গুরুতর আহত হয়।
কারমায় অবস্থিত বিবিসি প্রতিনিধি জানায়, আইএসের হামলার জবাবে শহরটির দক্ষিণাঞ্চল থেকে হেলিকপ্টারে করে হামলা চালানো হয়।
ফাল্লুজাতে থাকা আইএস কমান্ডার মেহের আল-বিলওয়াইকে মার্কিন বিমান হামলার মাধ্যমে হত্যার পর ফালুজ্জা দখলের জন্য হামলার প্রস্তুতি শুরু করে ইরাক সরকার। বিবিসি।

Leave A Reply

Your email address will not be published.