Connecting You with the Truth
প্রিমিয়াম ওয়েব হোস্টিং + ফ্রি ডোমেইন
সাথে পাচ্ছেন ফ্রি SSL এবং আনলিমিটেড ব্যান্ডউইথ!
অফারটি নিন »

- Advertisement -

আইপিএলেও পিটারসেনের না খেলার কারণ!

স্পোর্টস ডেস্ক:
জাতীয় দলে ফেরার জন্য কঠোর অনুশীলন করছিলেন কেভিন পিটারসেন। ফিরতে মরিয়াও ছিলেন তিনি। কিন্তু, শেষ অবধি তিনশোর্ধ্ব রানের এক ইনিংস খেলেও জাতীয় দলের দরজা খুলেনি কেভিনের। তাই, ‘মন খারাপ’ নিয়েই ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে (আইপিএল) ফেরার সিদ্ধান্ত নিয়েছিলেন। জাতীয় দলে প্রত্যাবর্তনের কোনও সম্ভবনা নেই তাই আইপিএলে সানরাইজার্স হায়দরাবাদের হয়ে খেলা স্থির করেছিলেন। কিন্তু চোট পাওয়ার পরে এবারের মতো আইপিএল থেকে ছিটকে গেলেন কেপি। শুক্রবার রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর বিপক্ষে গুরুত্বপূর্ণ ম্যাচে নামার কথা ছিল কেপি’র। লিস্টারশায়ারের হয়ে ৩৫৫ রানের ইনিংসের পরে আইপিএলে নিজেকে প্রমাণ করার জন্য মরিয়া ছিলেন তিনি। কিন্তু বিধি বাম! চোটের জন্য ছিটকে যেতে হল সাবেক ইংল্যান্ড তারকা ব্যাটসম্যানকে। চোট এতটাই গুরুতর যে মনে করা হচ্ছে বেশ কয়েক সপ্তাহের জন্য মাঠের বাইরে চলে গেলেন কেপি।

Leave A Reply

Your email address will not be published.