Connecting You with the Truth
প্রিমিয়াম ওয়েব হোস্টিং + ফ্রি ডোমেইন
সাথে পাচ্ছেন ফ্রি SSL এবং আনলিমিটেড ব্যান্ডউইথ!
অফারটি নিন »

- Advertisement -

আইপিএলে প্রথম উইকেটের দেখা পেলেন সাকিব

sakibস্পোর্টস ডেস্ক: এবারের আইপিএলে প্রথম উইকেটের দেখা পেলেন টাইগার অলরাউন্ডার সাকিব আল হাসান। রবিবার রাইজিং পুনে সুপারজায়ান্টসের বিরুদ্ধে ব্যক্তিগত কোটার প্রথম ওভারে ফাফ ডু প্লেসিসকে বোল্ড করেন তিনি।
আজ কলকাতা নিজেদের পঞ্চম ম্যাচ খেলতে নামলেও সাকিবের জন্য এটি তৃতীয় ম্যাচ। কারণ, প্রথম দুই ম্যাচে একাদশে ছিলেন না তিনি। সানরাইজার্স হায়দ্রাবাদের বিরুদ্ধে তিন ওভার বল করে ১৮ রান দিয়ে উইকেটহীন ছিলেন তিনি। আর কিংস ইলেভেন পাঞ্জাবের বিরুদ্ধে চার ওভার বল করে তিনি দিয়েছিলেন ২৮ রান।
কলকাতা এর আগে চারটি ম্যাচ খেলে তিনটিতে জিতে পয়েন্ট তালিকায় এখন দ্বিতীয় অবস্থানে আছে। আইপিএল এ পর্যন্ত দুইবার শিরোপা ঘরে তুলেছে শাহরুখ খানের দল।

Leave A Reply

Your email address will not be published.