Connecting You with the Truth
প্রিমিয়াম ওয়েব হোস্টিং + ফ্রি ডোমেইন
সাথে পাচ্ছেন ফ্রি SSL এবং আনলিমিটেড ব্যান্ডউইথ!
অফারটি নিন »

- Advertisement -

আক্কেলপুরে জাতীয় পার্টির ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

জয়পুরহাট প্রতিনিধিঃ জয়পুরহাটের আক্কেলপুর উপজেলা জাতীয় পর্টির উদ্যোগে জাতীয় পার্টির স্থানীয় কার্যালয়ে গতকাল শনিবার এক দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

ইফতার মাহফিলে সভাপতির বক্তব্য রাখেন আক্কেলপুর উপজেলা জাতীয় পার্টির সভাপতি আবু ওহাব চৌধুরী। এ সময়ে আরো উপস্থিত ছিলেন জয়পুরহাট জেলা জাতীয় পার্টির সহ-সভাপতি আবু সাইদ নূরুল্লাহ মাসুম, আক্কেলপুর উপজেলা জাতীয় পার্টির সহ-সভাপতি মোঃ মিজানুর রহমান, সাধারন সম্পাদক আমিনুল আহসান নান্নু, আক্কেলপুর পৌর জাতীয় পার্টির মোঃ আব্দুর রহিম, আক্কেলপুর উপজেলা জাতীয় যুব সংহতির সভাপতি মোঃ ফারভেজ, সাংবাদিকবৃন্দ সহ জাতীয় পার্টির স্থানীয় নেতাকর্মিরা। উক্ত ইফতার মাহফিলে দেশ ও জাতীর কল্যাণে দোয়া করে জতীয় পর্টির চেয়ারম্যান হোসাইন মোহাম্মদ এরশাদের সুস্থতা ও দীর্ঘায়ু কামনা করেন সংগঠনের নেতাকর্মীরা।

তারিখঃ ০৯.০৬.২০১৮ মোবাইলঃ ০১৭২৯.৫২৯৩৫১

Leave A Reply

Your email address will not be published.