Connecting You with the Truth
প্রিমিয়াম ওয়েব হোস্টিং + ফ্রি ডোমেইন
সাথে পাচ্ছেন ফ্রি SSL এবং আনলিমিটেড ব্যান্ডউইথ!
অফারটি নিন »

- Advertisement -

আগামীকাল ইতালি যাচ্ছেন প্রধানমন্ত্রী

আগামীকাল রবিবার চারদিনের সফরে ইতালির উদ্দেশ্যে রওনা দিবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা । ইন্টারন্যাশনাল ফান্ড ফর এগ্রিকালচারাল ডেভেলপমেন্টের (ইফাদ) পরিচালনা পর্ষদের বার্ষিক সম্মেলনে যোগ দিতে তিনি রোমের উদ্দেশে ঢাকা ত্যাগ করবেন ।

পোপ ফ্রান্সিসের আমন্ত্রণে শেখ হাসিনা ভ্যাটিক্যান সিটি সফর করবেন, সেখানে তিনি পোপ ফ্রান্সিসের সঙ্গে বৈঠক করবেন।

প্রধানমন্ত্রী ও সফরসঙ্গীদের নিয়ে রবিবার ভোরে এমিরেটস এয়ারলাইন্সের একটি ফ্লাইটে করে রোমের উদ্দেশে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর ত্যাগ করবে।

ফ্লাইট স্থানীয় সময় সন্ধ্যা পৌনে ৭টায় রোমের ফিউমিসিনো বিমানবন্দরে পৌঁছানোর কথা রয়েছে। ইতালিতে বাংলাদেশের রাষ্ট্রদূত আবদুস সোবহান সিকদার বিমানবন্দরে প্রধানমন্ত্রীকে অভ্যর্থনা জানাবেন।

Leave A Reply

Your email address will not be published.