Connecting You with the Truth
প্রিমিয়াম ওয়েব হোস্টিং + ফ্রি ডোমেইন
সাথে পাচ্ছেন ফ্রি SSL এবং আনলিমিটেড ব্যান্ডউইথ!
অফারটি নিন »

- Advertisement -

আগামীকাল সকালে ভারত যাচ্ছে নারী ক্রিকেট দল

নারী ক্রিকেটস্পোর্টস ডেস্ক: আগামীকাল মঙ্গলবার থেকে ভারতে বসতে যাচ্ছে টি২০ বিশ্বকাপের ষষ্ঠ আসর। এই টুর্নামেন্টে অংশ নেওয়ার জন্য সোমবার ভারতের ধর্মশালায় পৌছে গেছেন মাশরাফি বাহিনী। টি২০ বিশ্বকাপে বাংলাদেশ পুরুষ দলের পাশাপাশি অংশ নেবে বাংলাদেশের নারী ক্রিকেট দলও। মঙ্গলবার সকাল ১০টা পাঁচ মিনিটে ভারতের উদ্দেশ্যে দেশ ছাড়বে জাহানারা আলম-শুকতারা রহমানরা।
গেলবার বাংলাদেশে টি২০ বিশ্বকাপ হওয়ায় স্বাগতিক হিসেবে সরাসরি অংশ নিয়েছিল নারী ক্রিকেট দল। তবে এবারই প্রথম বাছাইপর্ব পেরিয়ে মূল পর্বে খেলার সুযোগ পেয়েছে বাংলাদেশের মেয়েরা। টি২০ বিশ্বকাপে ‘বি ’গ্রুপে খেলবে বাংলাদেশ নারী দল। সেখানে তাদের প্রতিপক্ষ ভারত, ইংল্যান্ড, পাকিস্তান ও ওয়েস্ট ইন্ডিজের মতো শক্তিশালী দল।
আগামী ১৫ মার্চ বেঙ্গালুরুতে নিজেদের প্রথম ম্যাচে ভারতের বিপক্ষে মুখোমুখি হবে বাংলাদেশের নারী ক্রিকেট দল। এরপর ১৭ মার্চ ইংল্যান্ড, ২০ মার্চ ওয়েস্ট ইন্ডিজ এবং ২৪ মার্চ পাকিস্তানের বিপক্ষে গ্রুপ পর্বের ম্যাচগুলোতে মুখোমুখি হবে জাহানারা শিবির। তবে তার আগে ১০ মার্চ থেকে দুটি প্রস্তুতিমূলক ম্যাচ খেলবে বাংলাদেশের মেয়েরা।

Leave A Reply

Your email address will not be published.