Connecting You with the Truth
ওয়েব ডিজাইন
গ্রাফিক্স
এসইও
ফেসবুক বুস্ট
📞 01757-856855
অর্ডার করুন »

আজিমপুরে জঙ্গি আস্তানায় অভিযানে এক জঙ্গি নিহত, আটক ৩ নারী

 azimpur-bd-2বিডিপি ডেস্ক: রাজধানীর আজিমপুরের বিজিবি গেট এলাকায় জঙ্গি অভিযান চালাচ্ছে গোয়েন্দা (ডিবি) পুলিশ। পুলিশের সঙ্গে জঙ্গিদের গোলাগুলির ঘটনা ঘটেছে। এতে আহত অবস্থায় তিন নারী জঙ্গিকে আটক করেছে পুলিশ।
এ ঘটনায় ১৮ থেকে ২০ বছর বয়সী সন্দেহভাজন এক নারী জঙ্গি নিহত হয়েছেন। এছাড়া বেশ কয়েকজন পুলিশ আহত হয়েছেন। আহতদের ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে।azimpur-male
শনিবার (১০ সেপ্টেম্বর) সন্ধ্যার সাড়ে ৭টার থেকে বিজিবি গেটের ২ নম্বর গেটে অবস্থিত কাওসার মিয়ার ছয়তলা বাড়িতে অভিযান চালানো হচ্ছে। অভিযানে অংশ নিয়েছে কাউন্টার টেরোরিজম ইউনিটে ও গোয়েন্দা পুলিশ সদস্যরা।
এ ঘটনায় চার ডিবি কনস্টেবল আহত হয়েছেন। তারা হলেন, রাম চন্দ্র, লাভলু, মাহাতাব, জহির উদ্দিন ও শাহজাহান। তাদের রাত ৮টার দিকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নেয়া হয়েছে।
জানা গেছে, ঘটনাস্থলে একটি বাসা পুলিশ ঘিরে রেখেছে। ধারণা করা হচ্ছে- ওই বাসায় বেশ কয়েকজন জঙ্গি অবস্থান করছে। যে বাসাটিতে অভিযান চালানো হচ্ছে সেই বাসার মালিকের নাম কায়সার। বাড়িটির পুরোটাই মেস হিসেবে ভাড়া দেয়া হয়েছে। বর্তমানে সেখানে থমথমে অবস্থা বিরাজ করছে। তবে অভিযান সমাপ্ত হয়েছে কিনা সে বিষয়টি এখনও আনুষ্ঠানিকভাবে জানানো হয়নি।
লালবাগ জোনের উপ-পুলিশ কমিশনার বিষয়টি নিশ্চিত করেছেন। এদিকে গতকাল শুক্রবার (৯ সেপ্টেম্বর) থেকেই সেখানে অভিযান চালানো হচ্ছিল বলে প্রত্যক্ষদর্শীরা জানিয়েছে। তবে পুলিশের পক্ষ থেকে এ ব্যাপারে এখনও বিস্তারিত কিছু জানানো হয়নি। রাত সাড়ে ৮টার দিকে পুলিশের বিশেষ বাহিনী সোয়াত ওই বাড়িতে প্রবেশ করেছে।

Leave A Reply

Your email address will not be published.