Connecting You with the Truth
ওয়েব ডিজাইন
গ্রাফিক্স
এসইও
ফেসবুক বুস্ট
📞 01757-856855
অর্ডার করুন »

আজ চাঁপাইনবাবগঞ্জ যাচ্ছেন প্রধানমন্ত্রী

নিজস্ব প্রতিনিধি:  আজ চাঁপাইনবাবগঞ্জ সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সেখানে তিনি শেষ হওয়া ৬টি প্রকল্প উদ্বোধনের পাশাপাশি নতুন চারটি প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন। পরে, আওয়ামী লীগ আয়োজিত জনসভায় যোগ দেবেন প্রধানমন্ত্রী।

জেলা প্রশাসন জানায়, সাহেবের ঘাটে নির্মিত দ্বিতীয় মহানন্দা সেতু, যুব উন্নয়ন ভবনসহ ছয়টি প্রকল্পের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী। এছাড়া, আমনুরায় ১’শ মেগাওয়াট পাওয়ার স্টেশনসহ চারটি প্রকল্পের ভিত্তিপ্রস্তর উদ্বোধন করবেন তিনি। পরে, নবাবগঞ্জ সরকারি কলেজ মাঠে জেলা আওয়ামী লীগ আয়োজিত এক জনসভায় যোগ দেবার কথা রয়েছে তার।

এদিকে, প্রধানমন্ত্রীর আগমনকে ঘিরে চার স্তরের কড়া নিরাপত্তা ব্যবস্থা নেয়া হয়েছে বলে জানিয়েছে আইনশৃঙ্খলা রক্ষা বাহিনী।

Leave A Reply

Your email address will not be published.