Connecting You with the Truth
প্রিমিয়াম ওয়েব হোস্টিং + ফ্রি ডোমেইন
সাথে পাচ্ছেন ফ্রি SSL এবং আনলিমিটেড ব্যান্ডউইথ!
অফারটি নিন »

- Advertisement -

আজ পবিত্র শবে মিরাজ

নিজস্ব প্রতিনিধি:  আজ পবিত্র শব-ই মিরাজ। এই রাতে মহানবী হযরত মুহাম্মদ সাল্লাললাহু আলাইহি ওয়া সাল্লাম মহান আল্লাহর দিদার লাভ করেন। পবিত্র এই রাতে নবী করিম সাল্লাললাহু আলাইহি ওয়া সাল্লাম পবিত্র কাবা শরীফ থেকে বোরাকে করে জিবরাইল ফেরেশতার সাথে সাত আসমান পেরিয়ে আল্লাহ রাব্বুল আলামিনের সঙ্গে সাক্ষাত করেন ও কথা বলেন।

এই রাতেই মুসলিম উম্মাহের জন্য পাঁচ ওয়াক্ত নামাজ আল্লাহর পক্ষ থেকে নির্ধারিত হয়। এই কারণেই ইসলাম ধর্মাবলম্বীদের জন্য অত্যন্ত তাৎপর্যপূর্ণ এই শবে মিরাজের রাত।

মহিমান্বিত এই রাতে আল্লাহর সান্নিধ্য লাভের আশায় মুসলমান ধর্মাবলম্বীরা মিলাদ মাহফিল এবং পবিত্র কোরআন তিলাওয়াত ছাড়াও বিভিন্ন নফল এবাদত বন্দেগি করে থাকেন।

Leave A Reply

Your email address will not be published.