Connecting You with the Truth
ওয়েব ডিজাইন
গ্রাফিক্স
এসইও
ফেসবুক বুস্ট
📞 01757-856855
অর্ডার করুন »

আবারও দেবাশীষ

b-5বিনোদন ডেস্ক:

চলচ্চিত্র নির্মাতা ও উপস্থাপক দেবাশীষ বিশ্বাস আবারও বসতে যাচ্ছেন আরজের হট চেয়ারে। চিয়ারআপ উইথ দেবাশীষ’ অনুষ্ঠানে হাসি আড্ডা গান নিয়ে শ্রোতাদের মাতাবেন তিনি। রবি থেকে বৃহস্পতি সন্ধ্যা সাড়ে সাতটা থেকে দশটা পর্যন্ত ঢাকা এফএম ৯০.৪ এ প্রচারিত হবে অনুষ্ঠানটি। দেবাশীষ বলেন, ‘রবি থেকে বৃহস্পতিবার মানুষ সারাদিন কর্মব্যস্ত থাকে। এই কর্মব্যস্ত মানুষদের মন ভালো করার জন্য, তাদের একটু আনন্দ বিনোদন দেওয়ার জন্যই এই অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। এর আগে একই স্টেশনের ‘ডেইলি দেবাশীষ’ অনুষ্ঠানটিও তিনি উপস্থাপনা করেছেন। এটিএন বাংলায় প্রতি বৃহস্পতিবার রাত ৯ টায় তার উপস্থাপনায় প্রচারিত হয় ম্যাগাজিন অনুষ্ঠান ‘কমেডি আওয়ার’। বর্তমানে দুটি ছবির প্রাক-প্রস্তুতি নিচ্ছেন তিনি। এ ছবি দুটি হলো হিরোগিরী ও মন দিওয়ানা।

Leave A Reply

Your email address will not be published.