Connecting You with the Truth
ওয়েব ডিজাইন
গ্রাফিক্স
এসইও
ফেসবুক বুস্ট
📞 01757-856855
অর্ডার করুন »

আবারও সংবাদ শিরোনামে ইতালীর বালোতেল্লি

s-2
স্পোর্টস ডেস্ক:
আবারো সংবাদ শিরোনামে ইতালীর তারকা স্ট্রাইকার মারিও বালোতেল্লি। তবে, তা খেলার মাঠের কাণ্ডকারখানায় নয়। মাঠের বাইরের ঘটনায় প্রায়ই সংবাদ শিরোনামে আসা বালোতেল্লি আবারো অদ্ভুত কাণ্ড করে ফেঁসে গেছেন। এবারে সামাজিক যোগাযোগের মাধ্যম ইন্সট্রাগ্রামে ‘মারিয়াসিফথ’ নামের এক মেয়েকে উত্যক্ত করায় বিতর্কে জড়িয়েছেন বালোতেল্লি। ইতালীয় এ তারকা সেই মেয়েকে নানা ভাবে উত্যক্ত করতে থাকেন বেশ কিছুদিন আগে থেকে। লিভারপুলের ফুটবলার বালোতেল্লির এ সমস্ত ঘটনা জেনে যায় মারিয়াসিফথের প্রেমিক। আর তিনিই বালোতেল্লির লেখা সব কথোপকথনের ‘স্ক্রিন শট’ আরেকটি জায়গায় পোস্ট করেন। মাঠের খেলায় সফলতা দেখাতে না পারলেও মাঠের বাইরের বিভিন্ন কাণ্ডে পারদর্শী বালোতেল্লি এসি মিলান থেকে এ মৌসুমে ইংলিশ প্রিমিয়ারের দল লিভারপুলে যোগ দিয়েছেন। তবে, অলরেডসদের হয়ে এ ইতালীয়ান ১১ ম্যাচ খেলে কোনো গোল আদায় করে নিতে পারেন নি।

Leave A Reply

Your email address will not be published.