Connecting You with the Truth
প্রিমিয়াম ওয়েব হোস্টিং + ফ্রি ডোমেইন
সাথে পাচ্ছেন ফ্রি SSL এবং আনলিমিটেড ব্যান্ডউইথ!
অফারটি নিন »

- Advertisement -

আবারো ছোট পর্দায় পপি

popy bangladeshi actressবিনোদন ডেস্ক:
প্রথমবারের মতো একসঙ্গে একটি নাটকে অভিনয় করলেন চিত্রনায়িকা সাদিকা পারভিন পপি ও শাহরিয়ার শুভ। সাদেক সিদ্দিকীর পরিচালনায় ‘হাসনা হেনা’ নামের একটি টেলিফিল্মে এই দু’জন প্রধান চরিত্রে অভিনয় করেছেন। এখানে পপির সঙ্গে শাহরিয়ার শুভসহ আরও অভিনয় করবেন সাগর সিদ্দিকী, আন্না, শবনম পারভীন, সানি, শহীদুল আলম সাচ্চু, আবু সাঈদ খান, আফজাল শরীফ, হীরা আঁখি, পার্সিয়া সহ আরো অনেকে।
টেলিফিল্মটি প্রসঙ্গে পরিচালক সাদেক সিদ্দিকী বলেন, এ পর্যন্ত অনেক শিল্পীকে নিয়েই কাজ করেছি। অনেক চিত্রনায়িকাদের নিয়েও কাজ করেছি। তবে চিত্রনায়িকাদের নিয়ে কাজ করার মধ্যে একটা অন্যরকম ফ্লেভার পেয়েছি পপির সঙ্গে। সে চরিত্রের মধ্যে খুব সহজেই প্রবেশ করতে পারে। গল্পটিকেও ফুটিয়ে তোলার মতো অনন্য দক্ষতা তার মধ্যে রয়েছে। খুবই ভালো হয়েছে টেলিফিল্মটি। আশা করি দর্শকদের বেশ ভালো লাগবে। উল্লেখ্য, দীর্ঘদিন ধরেই চিত্রনায়িকা পপির বিচরন বড়-পর্দার নেই বললেই চলে। ধারাবাহিক এবং এক ঘণ্টার নাটকেও তাকে খুব একটা দেখা যায় না, তবে কিছুদিন পরপরই বিভিন্ন টেলিফিল্মে চিত্রনায়িকা পপির আনাগোনা পাওয়া যায়।

Leave A Reply

Your email address will not be published.