Connecting You with the Truth
প্রিমিয়াম ওয়েব হোস্টিং + ফ্রি ডোমেইন
সাথে পাচ্ছেন ফ্রি SSL এবং আনলিমিটেড ব্যান্ডউইথ!
অফারটি নিন »

- Advertisement -

আব্বাসের পক্ষে প্রচারণায় স্ত্রী

download (32)ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন নির্বাচনে (দক্ষিণ) বিএনপি সমর্থিত মেয়র প্রার্থী মির্জা আব্বাসের পক্ষে তার স্ত্রী আফরোজা আব্বাস নির্বাচনী প্রচারণা শুরু করেছেন।

বুধবার সকালে রাজধানীর দক্ষিণ গোড়ানের শান্তিপুর উচ্চ বিদ্যালয়ের সামনে থেকে তিনি এই প্রচারণা শুরু করেন। আফরোজা আব্বাস বলেন, ‘আমার স্বামীর বিরুদ্ধে মামলা থাকার কারণে তিনি প্রচারণায় আসতে পারছেন না। তাই তার পক্ষে আমি প্রচারণা চালাচ্ছি।’

তিনি বলেন, ‘আমি আশা করি নির্বাচন কমিশন একটি লেভেল প্লেইং ফিল্ড তৈরি করে সবাই যাতে নির্বাচনে সমান অধিকার পায় সেই ব্যবস্থা নিবে।’

এ সময় আফরোজার সঙ্গে ছিলেন ঢাকা মহানগর মহিলা দলের যুগ্ম সম্পাদক হাবিবা চৌধুরী বীথি, সহসাংগঠনিক সম্পাদক নিলুফার চৌধুরী নিলুসহ দলের আরো অনেক নেতাকর্মী।

Leave A Reply

Your email address will not be published.