Connecting You with the Truth
প্রিমিয়াম ওয়েব হোস্টিং + ফ্রি ডোমেইন
সাথে পাচ্ছেন ফ্রি SSL এবং আনলিমিটেড ব্যান্ডউইথ!
অফারটি নিন »

- Advertisement -

আরমানির আমন্ত্রণ পেল ঐশ্বরিয়া

b-2বিনোদন ডেস্ক:
২০১০ সালে স্বামী অভিষেক বচ্চনের সঙ্গে ইতালির মিলানে গিয়েছিলেন ঐশ্বরিয়া রাই বচ্চন। ওইবার জিওর্জিও আরমানির ফ্যাশন শোতে দেখা গেছে তাকে। এবার নিজের প্রতিষ্ঠানের ৪০ বছর পূর্তির অনুষ্ঠানে ৮০ বছর বয়সী আরমানি আমন্ত্রণ জানিয়েছেন প্রাক্তন এই বিশ্বসুন্দরীকে। গত ২৯ এপ্রিল বিশিষ্ট ব্যক্তিবর্গ ও বিখ্যাত তারকাদের পাশাপাশি বিশেষ পার্টিতে অংশ নেন ঐশ্বরিয়া। আজ ৩০ এপ্রিল আরমানিকে উৎসর্গ করে গড়া জাদুঘরের উদ্বোধনী অনুষ্ঠানে দু্যুতি ছড়াবেন। এখানে থাকবে ফ্যাশন শো এবং নৈশভোজ। ইতালি থেকে ফিরে আগামী মাসে কান চলচ্চিত্র উৎসবে অংশ নিতে ফ্রান্স যাবেন ঐশ্বরিয়া। তিনি এখন সঞ্জয় গুপ্ত পরিচালিত ‘জাজবা’ ছবিতে অভিনয় করছেন। এতে তার সহশিল্পী ইরফান খান ও শাবানা আজমি। চলতি বছরের অক্টোবরে মুক্তি পাবে এটি।

Leave A Reply

Your email address will not be published.