Connecting You with the Truth
ওয়েব ডিজাইন
গ্রাফিক্স
এসইও
ফেসবুক বুস্ট
📞 01757-856855
অর্ডার করুন »

আর্চারিতে ৪টি স্বর্ণ জিতেছে বাংলাদেশ

প্রথম আইএসএসএফ ইন্টারন্যাশনাল সলিডারিটি আর্চারি চ্যাম্পিয়নশিপের চতুর্থ দিনে ৪টি স্বর্ণ জিতেছে বাংলাদেশ। বাংলাদেশের প্রত্যাশা পূরণ করে প্রথম স্বর্ণ জয় করেন আর্চার হীরা মনি।

সোমবার মওলানা ভাসানী হকি স্টেডিয়ামে মহিলাদের রিকার্ভ একক ইভেন্টের ফাইনালে আজারবাইজানের রামোজামোভাকে ৬-৪ পয়েন্টে পরাজিত করেন হীরা। এরমধ্য দিয়ে দিনের প্রথম স্বর্ণ জেতান তিনি।

এছাড়া পুরুষ একক ও পুরুষ কম্পাউন্ড বো-তে আরও ৩টি স্বর্ণ জিতেছে বাংলাদেশ।

প্রতিযোগিতার ৯ ইভেন্টে অংশ নিয়ে ৭ টিতেই ফাইনালে উঠেছেন বাংলাদেশের আর্চাররা।

Leave A Reply

Your email address will not be published.