Connecting You with the Truth
ওয়েব ডিজাইন
গ্রাফিক্স
এসইও
ফেসবুক বুস্ট
📞 01757-856855
অর্ডার করুন »

আর্থ সামাজিক ও দারিদ্র বিমোচনে ভোরের সূর্য সঞ্চয়

হোসাইন মোহাম্মদ সাজ্জাদ -খুলনা

খুলনা জেলা আইনজীবী ভোরের সূর্য সঞ্চয় সমিতির সদস্য সংগ্রহ অভিযান ২০১৮ আনুষ্ঠানিক ভাবে উদযাপিত হয় জেলা আইনজীবী ভবনের নিজস্ব কার্যালয়ের ৫ নং হলরুমে। সমিতির আহ্বায়ক অ্যাডভোকেট নিরঞ্জন কুমার ঘোষ, সদস্য সচিব অ্যাডভোকেট মনজিলুর রহমান ও অর্থ সম্পাদক মোল্লা সেলিম রশীদ অনুষ্ঠানে বলেন আর্থ সামাজিক ও দারিদ্র বিমোচনে দেশের সকল স্তরের জনতার প্রচেষ্টার বিকল্পায়ন নেই। আজ বিশ্ব ইতিহাসের পাতায় বাংলাদেশ একটি সফল জাতি হিসেবে সমাদৃত ১৯৭১ সালের লাখো শহীদের রক্তের বিনিময়ে অর্জিত এই স্বাধীনতা ।দারিদ্র বিমোচন রোধ করতে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের অবিস্মরণীয় অবদান এর পাশাপাশি দেশের আপামর জনসাধারণকে নিজনিজ অবস্থান থেকে এগিয়ে আসতে হবে। তাহলেই ধনী গরীবের এই সুজলা সুফলা বাংলাদেশের আপামর সকল জনতার প্রচেষ্টার বিনিময়ে বাংলাদেশ অতি দ্রুত বিশ্ব দরবারে অর্থনৈতিক দিক থেকে প্রথম সারির দেশ হিসেবে উন্নীত হতে পারব। উক্ত অনুষ্ঠানে খুলনা জেলা আইনজীবীর অন্যান্য কর্মকর্তা ও ভোরের সূর্য সঞ্চয় সমিতির সদস্যরা উপস্থিত ছিলেন।

Leave A Reply

Your email address will not be published.