Connecting You with the Truth
ওয়েব ডিজাইন
গ্রাফিক্স
এসইও
ফেসবুক বুস্ট
📞 01757-856855
অর্ডার করুন »

আলজেরিয়ায় প্রবল বর্ষণে ১৬ জনের মৃত্যু

file (1)আলজেরিয়ার দক্ষিণাঞ্চলে প্রবল বর্ষণে ১৩ বিদেশীসহ ১৬ জনের মৃত্যু হয়েছে। শনিবার স্থানীয় কর্তৃপক্ষ একথা জানান। খবর বার্তা সংস্থা এএফপি’র।
বার্তা সংস্থা এপিএস কর্মকর্তাদের বরাত দিয়ে জানিয়েছে, আলজেরিয়ার দক্ষিণ প্রান্তে অবস্থিত তামানরাসেত শহর থেকে প্রায় ১০ কিলোমিটার (৬ মাইল) দূরে আফ্রিকান বংশোদ্ভুত ৪ বিদেশীর মৃতদেহ উদ্ধার করা হয়েছে।
বুধবার ও বৃহস্পতিবার ওই অঞ্চলটিতে প্রবল বর্ষণের প্রভাবে বন্যা দেখা দিয়েছে এবং বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন হয়ে পড়েছে। দমকল কর্মীরা বৃহস্পতিবার ১২ জনের মৃতদেহ উদ্ধার করে। এদের মধ্যে ৯ জন আফ্রিকান বংশোদ্ভুত ও ৩ জন আলজেরিয়ার নাগরিক।
বন্যার পানির তোড়ে তারা ভেসে গিয়েছিল।
১৩ বিদেশী নাগরিকের পরিচয় জানা যায়নি।

Leave A Reply

Your email address will not be published.