Connecting You with the Truth
প্রিমিয়াম ওয়েব হোস্টিং + ফ্রি ডোমেইন
সাথে পাচ্ছেন ফ্রি SSL এবং আনলিমিটেড ব্যান্ডউইথ!
অফারটি নিন »

- Advertisement -

আলফাডাঙ্গায় শহীদ বুদ্ধিজীবী দিবস পালন উপলক্ষে আলোচনা সভা

মোঃ শাহারিয়ার হোসেন,আলফাডাঙ্গা (ফরিদপুর) প্রতিনিধিঃ সারাদেশের ন্যায় ফরিদপুরের আলফাডাঙ্গায় শহীদ বুদ্ধিজীবী দিবস পালন করা হয়েছে। এ উপলক্ষে আজ ১৪ডিসেম্বর সকাল ১০টায় উপজেলা প্রশাসনের উদ্যোগে পরিষদ মিলনায়তনে উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ আবুল খায়ের এর সভাপতিত্বে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।উক্ত আলোচনা সভায় বক্তব্যদেন আ.লীগের সবাপতি এসএম আকরাম হোসেন,মুক্তিযোদ্ধা কমান্ডার মোঃ সিদ্দিকুর রহমান, স্বাস্থ্য ও পঃ পঃ কর্মকর্তা আব্দুল কাইয়ুম তালুকদার,সাবেক শিক্ষক জালাল উদ্দিন আহম্মেদ ও আলফাডাঙ্গা প্রেসক্লাবের যুগ্ন আহবায়ক মোঃ আলমগীর কবীর প্রমুখ। এসময় উপজেলা প্রশাসনের কর্মকর্তা বৃন্দসহ উপজেলার গন্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

Leave A Reply

Your email address will not be published.