Connecting You with the Truth
প্রিমিয়াম ওয়েব হোস্টিং + ফ্রি ডোমেইন
সাথে পাচ্ছেন ফ্রি SSL এবং আনলিমিটেড ব্যান্ডউইথ!
অফারটি নিন »

- Advertisement -

আলাউদ্দিন মার্কেট ঝুঁকিপূর্ণ ঘোষণা, তদন্ত কমিটি গঠন

আলাউদ্দিন মার্কেটনিজস্ব প্রতিবেদক: লিফট ছিঁড়ে হতাহতের ঘটনায় উত্তরার আলাউদ্দিন মার্কেটকে ঝুঁকিপূর্ণ ঘোষণা করেছে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদফতর। পুরো এলাকার নিয়ন্ত্রণ নিয়েছে স্থানীয় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। দুর্ঘটনার কারণ জানতে গঠন করা হয়েছে তিন সদস্যের তদন্ত কমিটি।
শুক্রবার রাত সাড়ে ১০টার দিকে ঘটনাস্থল পরিদর্শন শেষে ফায়ার সার্ভিস মহাপরিচালক (ডিজি) ব্রিগেডিয়ার জেনারেল আলী আহাম্মেদ খান সাংবাদিকদের বলেন, আমরা পুরো মার্কেট ঘুরে দেখতে পারিনি। যতোটা দেখেছি তাতে মনে হয়েছে ঝুঁকিপূর্ণ। বেইজমেন্টে তিনটি ফ্লোর রয়েছে। তা ফাঁকা থাকার কথা থাকলেও সেখানে মসজিদ, বিভিন্ন প্রতিষ্ঠানের অফিস করা হয়েছে। এখানে ফাটল দেখা গেছে। ভবন নির্মাণের নীতিমালার বিষয়টি এক্সপার্টরা বলতে পারবেন।
তিনি বলেন, ভবনটি ব্যবহার্য কিনা তা আমাদের বলার এখতিয়ার নেই। এজন্য রাজউক ও বুয়েট স্পেশালিস্টদের আমন্ত্রণ জানানো হয়েছে। তাদের পরিদর্শনের পর দুর্ঘটনার কারণ ও ভবন ঝুঁকিপূর্ণ নাকি ঝুঁকিমুক্ত তা জানা যাবে।
তবে উত্তরা বিভাগ পুলিশের উপ-কমিশনার (ডিসি) বিধান ত্রিপুরা সাংবাদিকদের বলেন, রাজউক ও ডিএনসিসির দুটি পৃথক দল ভবনটি পরিদর্শন করেছেন। পরিদর্শন শেষে রাজউক দল ভবনটিকে ঝুঁকিপূর্ণ ঘোষণা করেছে।
তিনি বলেন, আমরা পুরো বিষয়টি খতিয়ে দেখছি। শনিবার সকালে মার্কেট কমিটির লোকজনদের সঙ্গে আনুষ্ঠানিক বৈঠকে বসা হবে। আপাতত মার্কেট বন্ধ থাকছে। এক্সপার্ট অপিনিয়ন (বিশেষজ্ঞদের মতামত) পাওয়ার পর মার্কেট সম্পর্কে চূড়ান্ত সিদ্ধান্ত।
উল্লেখ্য, শুক্রবার সন্ধ্যা সোয়া ৬টার দিকে মার্কেটের লিফট ছিঁড়ে অগ্নিকাণ্ডের ঘটনায় এক নারী, দুই শিশুসহ ছয়জনের প্রাণহানি ঘটে। এ ঘটনায় আরো ৭০/৮০ জন আহত হয়েছেন বলে জানিয়েছে পুলিশ।
নিহতদের মরদেহ বাংলাদেশ মেডিকেলে (উত্তরা আধুনিক হাসপাতাল) রাখা হয়েছে। নিহতদের একজনের নাম জানা গেছে। তার নাম মিজানুর রহমান (৫২)। তিনি ওই মার্কেটের নিরাপত্তাকর্মী।

Leave A Reply

Your email address will not be published.