Connecting You with the Truth
ওয়েব ডিজাইন
গ্রাফিক্স
এসইও
ফেসবুক বুস্ট
📞 01757-856855
অর্ডার করুন »

আলুক্ষেতে ‘ব্লাইট’ রোগ বিপাকে কৃষকরা

বৈরি আবহাওয়ার কারণে বগুড়ার ধুনট উপজেলায় আলু ক্ষেতে ‘লেট ব্লাইট’ রোগ মহামারি আকারে ছড়িয়ে পড়ায় দুশ্চিন্তায় পড়েছেন কৃষকেরা।

স্থানীয় সূত্রে জানা যায়, ক্ষেতে আলুর গাছগুলো যখন সবুজ রং ধারণ করে সজীব হয়ে উঠেছে ঠিক সেই মুহূর্তে ঘন কুয়াশা ও শৈত্যপ্রবাহ শুরু হয়। এতে আলুক্ষেতে লেট ব্লাইট রোগ দেখা দিয়েছে। এ রোগে ফাঁকা হয়ে যাচ্ছে আলুর ক্ষেত। রোগাক্রান্ত ক্ষেতে কীটনাশক প্রয়োগ করেছেন। কিন্তু কোনও সুফল পাচ্ছেন না চাষিরা। তারপরও এ রোগ প্রতিরোধের জন্য স্থানীয় কৃষি বিভাগ তাদের পরামর্শসহ যাবতীয় কার্যক্রম অব্যাহত রেখেছেন।

চলতি মৌসুমে এ উপজেলায় প্রায় ৪ হাজার বিঘা জমিতে বিভিন্ন জাতের আলু চাষ হয়েছে। উৎপাদনের লক্ষমাত্রা নির্ধারণ করা হয়েছে ১ লাখ ৬৮ হাজার ৭৫০ মন। যা গত বছরের চেয়ে বেশি। গত বছর আলুর দাম ভালো হওয়ার এবার চাষিরা বেশি জমিতে আলু চাষ করেছেন। একই সাথে এবার আলু চাষে আবহাওয়া ছিল অনেকটাই অনুকূল। কিন্তু জানুয়ারি মাসের প্রথম থেকে বৈরি আবহাওয়ার কারণে কৃষকের আশা নিরাস হয়েছে।

উপজেলার নারায়নপুর গ্রামের কৃষক বাহের আলীর সাথে কথা হলে তিনি জানান, এবার ৩ বিঘা জমিতে আলু চাষ করেছেন। তার আলু ক্ষেতে দেখা দিয়েছে পাতা ঝলসানো রোগ। ফলে আলু ক্ষেতে ছত্রাকনাশক ওষুধ প্রয়োগ করতে হচ্ছে তাতেও কোনও লাভ হচ্ছে না।

ধুনট উপজেলা উপ-সহকারী কৃষি কর্মকর্তা আব্দুস ছোবাহান বলেন, ‘ঘন কুয়াশা ও তীব্র শীতের কারণে আলু ক্ষেতে লেটব্লাইট রোগ ধরেছে। এতে খুব একটা ক্ষতি হবে ন। তারপরও কৃষকদের আলু ক্ষেতে কীটনাশক প্রয়োগ করার পরামর্শ দেন তিনি।’

Leave A Reply

Your email address will not be published.