Connecting You with the Truth
ওয়েব ডিজাইন
গ্রাফিক্স
এসইও
ফেসবুক বুস্ট
📞 01757-856855
অর্ডার করুন »

আলেপ্পোয় সংঘর্ষে নিহত ১৫০

Mideast-Syria_Horo-28আন্তর্জাতিক ডেস্ক:

সিরিয়ার আলেপ্পো শহরে সেনা অভিযান শুরুর পর জঙ্গিদের সঙ্গে সংঘর্ষে সরকারসমর্থিত ৭০ যোদ্ধাসহ দেড়শতাধিক লোক নিহত হয়েছে। নিহতদের মধ্যে ৮০ জনেরও বেশি জঙ্গি রয়েছেন। মানবাধিকার পর্যবেক্ষক সংস্থাগুলোকে উদ্ধৃত করে বুধবার (১৮ ফেব্র“য়ারি) আন্তর্জাতিক সংবাদ মাধ্যমগুলো এ খবর জানিয়েছে। খবরে বলা হয়, মঙ্গলবার (১৭ ফেব্র“য়ারি) সেনাবাহিনী সমর্থিত সরকারি যোদ্ধারা আলেপ্পোর উত্তরাঞ্চল দখলে নিয়ে বিদ্রোহীদের যোগাযোগ ও সরবরাহ বিচ্ছিন্ন করে দেওয়ার চেষ্টা চালায়। এরপরই সেনাবাহিনী অভিযানে নামলে জঙ্গিদের সঙ্গে ব্যাপক সংঘর্ষ বাধে। এতে ব্যাপক হতাহতের ঘটনা ঘটে। এখন পর্যন্ত সরকারসমর্থিত যোদ্ধাদের ৭০ জন ও জঙ্গি গোষ্ঠীর ৮০ জনের খবর পাওয়া গেছে। আলেপ্পোয় কয়েকটি গ্র“প সংঘর্ষে লিপ্ত রয়েছে। এই গ্র“পগুলোর মধ্যে ইসলামিক ব্রিগেড, আল-কায়েদার সিরিয়া শাখা নুসরা ফ্রন্ট এবং পশ্চিমা সমর্থনপুষ্ট প্রেসিডেন্ট বাশার আল-আসাদবিরোধী বাহিনী সবচেয়ে প্রভাবশালী। ২০১১ সালে প্রেসিডেন্ট আসাদের বিরুদ্ধে আন্দোলনের প্রেক্ষাপটে এ সংঘাতের সূত্রপাত। অবশ্য, এখন সেখানে যুদ্ধবিরতি চুক্তির পরিকল্পনা করছে জাতিসংঘ।

Leave A Reply

Your email address will not be published.