Connecting You with the Truth
ওয়েব ডিজাইন
গ্রাফিক্স
এসইও
ফেসবুক বুস্ট
📞 01757-856855
অর্ডার করুন »

আশার উদ্যোগে জীবননগরে প্রাথমিক স্বাস্থ্য সচেতনমূলক কর্মসূচি

জীবননগর প্রতিনিধি:
জীবননগর উপজেলায় অবস্থিত বেসরকারি এনজিও আশার উদ্যোগে আশার মহিলা সদস্যদের নিয়ে একটি প্রাথমিক স্বাস্থ্যসেবা সচেতনমূলক কর্মসূচি দিবস অনুষ্ঠিত হয়েছে।
গত কাল মঙ্গলবার সকাল ১০টার সময় উপজেলার সীমান্ত ইউনিয়নের গঙ্গাদাশপুর গ্রামে আশার মহিলা সদস্য ও এলাকার প্রতিবেশীদের নিয়ে দিবসটি উপলক্ষে স্বাস্থ্য সচেতন ও নিরাপদ পানির ব্যবহার সম্বন্ধে একটি আলোচনা অনুষ্ঠানের আয়োজন করা হয়।
বেসরকারি এনজিও আশার জীবননগর উপজেলার আরএম কোরবান আলীর পরিচালনায় আলোচনা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সাংবাদিক এস এম মিঠুন, আব্দুল্লাহ আল মাসুম এবং আশিকুর রহমান। অনুষ্ঠানের পরিচালক বলেন, জীবননগর উপজেলাসহ আশা সমিতির সারাদেশে প্রায় ৩ হাজার ব্রাঞ্চ আছে, আর এতে সদস্যের সংখ্যা প্রায় ৫০ লক্ষ। আশার প্রতিটি সদস্যদের নিয়ে প্রতিমাসের প্রথম এবং দ্বিতীয় সপ্তাহে প্রতিটি ইউনিয়ন, গ্রাম এমনকি প্রতিটি মহল্লায় আশার কর্মকর্তাগণ প্রতিনিয়ত স্বাস্থ্য সচেতনমূলক আলোচনা করে থাকেন যাতে করে সদস্যরা তাদের নিজেদের পাশাপাশি অন্যদের রোগপ্রতিরোধ সম্বন্ধে প্রাথমিক ধারণা থাকে। এছাড়া যে সমস্ত সদস্যদের ছেলে-মেয়েরা মেধাবী তাদের আশার বেসরকারি ইউনিভার্সিটিতে পড়ার সুযোগ দেওয়া হয়ে থাকে। অনুষ্ঠানটি সার্বিক পরিচালনা করেন আশা-২ এর জীবননগর অঞ্চলের আর এম ইমাদুল হক।

Leave A Reply

Your email address will not be published.