Connecting You with the Truth
ওয়েব ডিজাইন
গ্রাফিক্স
এসইও
ফেসবুক বুস্ট
📞 01757-856855
অর্ডার করুন »

 আশুলিয়ায় এক পোশাক কারখানায় আগুন

1479442767
বিডিপত্র ডেস্ক: আশুলিয়ার পূর্ব নরসিংহপুর এলাকায় একটি পোশাক কারখানায় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার দিবাগত রাত ২টার দিকে শিল্পাঞ্চলের নরসিংহপুর এলাকার মেডলার এ্যাপারেলসে এ ঘটনা ঘটে।

খবর পেয়ে ফায়ার সার্ভিসের ১২টি ইউনিট ঘটনাস্থলে গিয়ে তিন ঘণ্টা চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আনে। তবে হতাহত বা ক্ষয়ক্ষতির পরিমাণ জানা যায়নি।

ডিইপিজেড ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার আব্দুল হামিদ জানান, আট তলা বিশিষ্ট পোশাক কারখানাটির নিচ তলা থেকে আগুনের সূত্রপাত হয়। নিচ তলায় কারখানাটির গোডাউন। যেখানে ফেব্রিক, তুলা, কার্টুন ইত্যাতি মজুদ থাকে। তবে কীভাবে আগুন লেগেছে সেটি এখনো জানা যায়নি।

ফায়ার সার্ভিসের কেন্দ্রীয় নিয়ন্ত্রণ কক্ষ থেকে জানা গেছে, আগুনের খবর পেয়ে পার্শ্ববর্তী ডিইপিজেড ফায়ার সার্ভিসের তিনটি ইউনিটকে ঘটনাস্থলে পাঠানো হয়। পরে সাভার, ধামরাই, টঙ্গী, মিরপুরসহ বিভিন্ন স্টেশনের আরো ৯টি ইউনিট আগুন নিয়ন্ত্রণে যোগ দেয়। বিডিপত্র/আমিরুল

Leave A Reply

Your email address will not be published.