Connecting You with the Truth
প্রিমিয়াম ওয়েব হোস্টিং + ফ্রি ডোমেইন
সাথে পাচ্ছেন ফ্রি SSL এবং আনলিমিটেড ব্যান্ডউইথ!
অফারটি নিন »

- Advertisement -

আসন্ন ওয়ানডে সিরিজকেই গুরুত্ব দিচ্ছেন মুশফিকরা

স্পোর্টস ডেস্ক:
ভারতের বিপক্ষে চারজন স্পিনার নিয়ে খেলানোর সিদ্ধান্তে কোচের সঙ্গে সঙ্গে সমালোচিত হয়েছেন অধিনায়ক মুশফিকুর রহিমও। তৃতীয় দিনে সাকিব-জুবায়েররা উইকেট পেলেও খুব একটা লাভ হয়নি। উল্টো ব্যাট হাতে ফলোঅনে পড়তে হয়েছে। বৃষ্টিবিঘিœত ফতুল্লা টেস্ট ড্র হওয়ার পরে অধিনায়কের বক্তব্য রাখতে গিয়েও নিজের পুরনো যুক্তিতেই আটকে থাকলেন অধিনায়ক। মুশফিক বলেন, ‘চারজন স্পিনার নিয়ে বিতর্ক আছে। কিন্তু আমরা মনে করেছিলাম, এই উইকেটে পেসার কিছুই করার নেই। তাছাড়া এই মুহূর্তে ১৪৫+ কিমি গতিতে বল করার মতোও কেউ নেই।’ তিনি আরো বলেন, ‘তারপরেও আমার মতে, ফতুল্লার এই উইকেটে অনেক ভালো করেছে আমাদের বোলাররা।’ বৃষ্টির কারণে গত পাঁচদিনে অনেকগুলি সেশন খেলা হয়নি। যে কয়টি খেলা হয়েছে তার জন্য মুশফিক মাঠ কর্মীদেরকে ধন্যবাদ দিয়ে জানান, যখন বৃষ্টি শুরু হয়, নিয়ন্ত্রণ করাটা খুব কঠিন হয়ে দাড়ায়। মাঠকর্মীদেরা অনেক ভালো কাজ করেছে। টেস্ট শেষ হয়েছে, নতুন করে এটি নিয়ে আর ভাবার কিছু নেই। জানালেন, তাই ভারতের বিপক্ষে ও দক্ষিণ আফ্রিকার বিপক্ষে আসন্ন ওয়ানডে সিরিজকেই গুরুত্ব দিচ্ছেন মুশফিকরা।

Leave A Reply

Your email address will not be published.