ইংলিশদের ২৭৮ রানের লক্ষ্য দিলো টাইগাররা
অনলাইন ডেস্ক: শুরুর সঙ্গে শেষটাও ভালো হলো বাংলাদেশের। শেষ ১০ ওভারে এসে আর ভেঙে পড়লো না টাইগাররা। বিশেষ করে রান খরায় ভুগতে থাকা মুশফিকুর রহিমের ফর্মে ফেরার সঙ্গে শেষমুহূর্তে মোসাদ্দেকের দারুণ ধৈর্যশীল ব্যাটিংই বাংলাদেশকে পৌঁছে দিয়েছে সম্মানজনক স্কোরে। ইংল্যান্ডের সামনে বেধে দিয়েছে ২৭৮ রানের লক্ষ্য।
শুরুতেই ৮০ রানের জুটি গড়ে ফেলেছিলেন দুই ওপেনার তামিম ইকবাল এবং ইমরুল কায়েস। মাঝে কিছুটা ঝড় তুলেছিলেন সাব্বির রহমান। শেষ দিকে একে সেই ঝড়ের ধারাবাহিকতা ধরে রাখলেন মুশফিকুর রহিম আর মোসাদ্দেক হোসেন সৈকত। দু’জন গড়েন ৮৫ রানের জুটি। মুশফিক করলেন ৬২ বলে ৬৭ রান। মোসাদ্দেক করেন ৩৯ বলে ৩৮ রান।