Connecting You with the Truth
ওয়েব ডিজাইন
গ্রাফিক্স
এসইও
ফেসবুক বুস্ট
📞 01757-856855
অর্ডার করুন »

ইফতারে দারুণ মজার ‘নুডলস পাকোড়া’

রকমারি ডেস্ক:
আমাদের ইফতারে একটু তেলে ভাজা খাবার না খেলে চলেই না। আর সে কারণেই প্রায় প্রতিদিনই ঘরে ঘরে তৈরি করা হয় আলুর চপ, পেঁয়াজু ও বেগুনী। কিন্তু প্রতিদিন একই খাবার খেতে তো ভালো লাগে না। একটু ভিন্নতা খোঁজেন সকলেই। আর এই তেলে ভাজা খাবারে একটু ভিন্নতা এনে দেবে দারুণ মজার ‘নুডলস পাকোড়া’। আর তৈরি করতে খুব কম সময় লাগে বলে ঝামেলাও একেবারেই কম। চলুন তাহলে শিখে নেয়া যাক ঝটপট সহজ রেসিপিটি।

উপকরণ:
– ১ কাপ বেসন
– ২ টেবিল চামচ চালের গুঁড়ো
– ১ কাপ সেদ্ধ নুডলস
– ১ কাপ পরিমাণে সবজি (আলু, গাজর, ক্যাপসিকাম, মাশরুম বা আপনার পছন্দের যে কোনো সবজি)
– ৩/৪ টি কাঁচা মরিচ কুচি
– ২ টি পেঁয়াজ কুচি
– ১ ইঞ্চি আদা কুচি
– ২ টেবিল চামচ টমেটো সস
– ২ টেবিল চামচ ধনে পাতা কুচি
– লবণ স্বাদ বুঝে
– পানি পরিমাণ মতো
– তেল ভাজার জন্য

পদ্ধতি:
– প্রথমে পানি দিয়ে বেসন ও চালের গুঁড়ো ভালো করে মিশিয়ে ঘন থকথকে ব্যাটারের মতো তৈরি করে নিন। ভালো করে মিশিয়ে নেবেন যেনো বেসনে দলা না থাকে।
– এরপর একে এঁকে বাকি সব উপকরণ (তেল ছাড়া) বেসনের মিশ্রণে দিয়ে ভালো করে মিশিয়ে ফেলুন। প্রয়োজনে আরও খানিকটা পানি দিয়ে বড়া ভাজার মতো মিশ্রণ তৈরি করে ফেলুন।
– এরপর চুলায় কড়াইয়ে ডুবো তেলে ভাজার জন্য তেল গরম করে নিন। অল্প একটু মিশ্রণ হাতে নিজে বড়ার মতো গোল চ্যাপ্টা আকার দেয়ার চেষ্টা করুন এবং তেলে দিয়ে লালচে করে মুচমুচে করে ভেজে তুলে নিন।
– একটি কিচেন টিস্যুতে রেখে তেল শুষে নিয়ে গরম গরম পরিবেশন করুন ইফতারে।

Leave A Reply

Your email address will not be published.