Connecting You with the Truth
ওয়েব ডিজাইন
গ্রাফিক্স
এসইও
ফেসবুক বুস্ট
📞 01757-856855
অর্ডার করুন »

ইফতারে ভিন্ন স্বাদ পেতে ‘ক্রিসপি চিকেন বল’

রকমারি ডেস্ক:
প্রতিদিনের আলুর চপ, পেঁয়াজু এবং বেগুনীতে নিশ্চয়ই অরুচি ধরে গিয়েছে? একটু ভিন্ন স্বাদের জন্য অনেকেই বাইরের নানা অস্বাস্থ্যকর ইফতার আইটেমের দিকে ঝুঁকছেন। এরচাইতে ঘরেই তৈরি করে ফেলুন না ভিন্ন স্বাদ পেতে খুব ঝটপট ও সুস্বাদু ‘ক্রিসপি চিকেন বল’। ভিন্ন ও বাইরের খাবারের স্বাদ দুটোই বেশ ভালো করে পেয়ে যাবেন। চলুন তাহলে শিখে নেয়া যাক ঝটপট রেসিপিটি।

উপকরণ:
– ২ কাপ মুরগির মাংসের কিমা (কিমা না পেলে হাড় ছাড়া মাংস ছোট করে কেটে নিন)
– পেঁয়াজ বাটা ২ টেবিল চামচ
– ১ টি ডিম
– আদা-রসুন বাটা ১ টেবিল চামচ
– ৪-৫ টি মরিচ বাটা
– জিরাগুঁড়া ১ চা চামচ
– গোলমরিচ গুঁড়ো ১ টেবিল চামচ
– লেবুর রস ২ চা চামচ
– ১টি আলু সেদ্ধ করে পিষে নেয়া
– ১ পিস পাউরুটি
– আধা কাপ বিস্কুটের গুঁড়া/ ব্রেডক্রাম্ব/ কর্ণফ্লেক্স গুঁড়ো
– আধা চা চামচ টেস্টিং সল্ট
– তেল পরিমাণ মতো
– লবণ স্বাদমতো

পদ্ধতি:
– মুরগীর মাংসের কিমা ও আলু একসাথে ভালো করে মেখে নিন। যদি কিমা না থাকে তাহলে মুরগীর মাংস ছোট করে কেটে সেদ্ধ করে পিষে নিয়ে একসাথে ভালো করে মেখে নিন।
– এরপর এতে দিন বাকি সব মসলা জাতীয় উপকরণ। মিশ্রণ বেশি নরম হলে এতে পাউরুটি টুকরো করে করে মিশিয়ে নিন। প্রয়োজনে আরও ১ পিস পাউরুটি দিয়ে গোল বলের মতো তৈরি করার মতো ডো তৈরি করে নিন।
– এরপর গোল গোল বল তৈরি করে নিন। এই বল ব্রেডক্রাম্ব বা কর্ণফ্লেক্সের গুঁড়ো কিংবা বিস্কুটের গুঁড়োয় গড়িয়ে নিন।
– প্যানে ডুবো তেলে ভাজার জন্য তেল গরম দিয়ে বলগুলো লালচে করে ভেজে নিন। কিচেন টিস্যুতে তুলে নিয়ে বাড়তি তেল ঝড়িয়ে ইফতারের টেবিলে পরিবেশন করুন সুস্বাদু ‘ক্রিসপি চিকেন বল’।



Leave A Reply

Your email address will not be published.