Connecting You with the Truth
প্রিমিয়াম ওয়েব হোস্টিং + ফ্রি ডোমেইন
সাথে পাচ্ছেন ফ্রি SSL এবং আনলিমিটেড ব্যান্ডউইথ!
অফারটি নিন »

- Advertisement -

ইরাকি ১১১ শিশু অপহরণ করেছে আইএস

আন্তর্জাতিক ডেস্ক :   ইরাকের উত্তরাঞ্চলের শহর মসুলের কয়েকটি এলাকা থেকে ১১১ জন শিশু শিক্ষার্থীকে অপহরণ করেছে জঙ্গ সংগঠন আইএস। এদের সন্ত্রাসী কর্মকান্ডে ব্যবহার করা হবে বলে ধারণা করা হচ্ছে। মঙ্গলবার এমন তথ্য জানিয়েছে আইএএনএস।

ইরাকি কুর্দিস্তান’স ডেমোক্র্যাট পার্টির মুখপাত্র সাঈদ মামুজিনি ইরাকের নিউজ চ্যানেল আল সুমারিয়াকে বলেন, অপহরণের শিকার শিশুদের বয়স ১০-১৫ বছর। এই শিশুদের আইএসের শিক্ষা ও সামরিক কেন্দ্রগুলোতে মগজ ধোলাইয়ের জন্য নেওয়া হবে। তিনি বলেন, এই অপহরণের প্রতিবাদ জানানোয় আইএস ৭৮ ব্যক্তিকে ধরে নিয়ে গেছে।

কুর্দি কর্মকর্তারা জানান, মসুল দখলের পর আইএস এ পর্যন্ত এক হাজার ৪২০ জন শিশুকে অপহরণ করেছে। নিজেদের সন্ত্রাসী কর্মকাণ্ড ও গোয়েন্দা নজরদারির কাজে ব্যবহারে এই শিশুদের প্রশিক্ষণ দেয় আইএস।

ইরাকের স্থানীয় ও নিরাপত্তা কর্মকর্তারা বলেন, দিয়ালা ও আল-আনবার প্রদেশ থেকে আইএস অন্তত ৫০০ জন শিশুকে অপহরণ করেছে।

গত বছরের জুন থেকে আইএস ইরাকে তাদের সন্ত্রাসী কর্মকাণ্ড শুরু করে। ভারী অস্ত্রে সজ্জিত আইএস জঙ্গিরা ইতিমধ্যে মসুল শহর নিজেদের দখলে নিয়েছে। এই জঙ্গিরা শিয়া, সুন্নি, কুর্দি ও খ্রিষ্টান সম্প্রদায়ের প্রতি সহিংস সন্ত্রাস চালিয়ে যাচ্ছে।

Leave A Reply

Your email address will not be published.