Connecting You with the Truth
প্রিমিয়াম ওয়েব হোস্টিং + ফ্রি ডোমেইন
সাথে পাচ্ছেন ফ্রি SSL এবং আনলিমিটেড ব্যান্ডউইথ!
অফারটি নিন »

- Advertisement -

ইরাকে শিয়া মাজারে জঙ্গি হামলায় ৩০ জন নিহত

iraq

ইরাকের রাজধানী বাগদাদের উত্তরে অবস্থিত শিয়াদের একটি মাজারে জঙ্গি গোষ্ঠী ইসলামিক স্টেট হামলায় ৩০ জন প্রাণ হারিয়েছে। ২০০৩ সালের পর দেশটিতে ইতিহাসের সবচেয়ে ভয়াবহ বোমা হামলায় ২৯২ জন নিহত হওয়ার কয়েকদিন পর এই হামলা চালানো হল।

জয়েন্ট অপারেশনস কমান্ড এক বিবৃতিতে জানিয়েছে, গতরাতে বালাদের সাইদ মোহাম্মদ মাজারে আত্মঘাতী বোমা, মর্টার ও বন্দুক হামলা চালানো হয়।

মাজারটি বাগদাদের ৭০ কিলোমিটার উত্তরে অবস্থিত। প্রথমে মাজারটিতে মর্টার হামলা চালানো হয়। এরপর আত্মঘাতী বোমা হামলাকারীরা মাজারে প্রবেশ করে শরীরে বেঁধে রাখা বোমা বিস্ফোরণ ঘটায় এবং অন্যান্য জঙ্গিরা নির্বিচারে গুলি চালায়। বিডিপি/ আমিরুল

Leave A Reply

Your email address will not be published.