Connecting You with the Truth
প্রিমিয়াম ওয়েব হোস্টিং + ফ্রি ডোমেইন
সাথে পাচ্ছেন ফ্রি SSL এবং আনলিমিটেড ব্যান্ডউইথ!
অফারটি নিন »

- Advertisement -

ইরাকে সেনা পাঠাতে কংগ্রেসের কাছে আর্জি ওবামার

Mideast Iraqআন্তর্জাতিক ডেস্ক:

বর্তমানে বিশ্বত্রাস আইএস জঙ্গিকে নির্মূল করতে সেনা অভিযানের জন্য মার্কিন কংগ্রেসকে অনুরোধ জানালেন প্রেসিডেন্ট বারাক ওবামা। আইএস জঙ্গি নিধনে আন্তর্জাতিক জোটের নেতৃত্ব দিতে গিয়ে ইতিমধ্যেই আকাশপথে সামরিক অভিযান শুরু করে দিয়েছে আমেরিকা তথা ওবামা। এই সামরিক অভিযানের জন্য মার্কিন কংগ্রেসের অনুমোদন প্রয়োজন। যে অনুমোদন মার্কিন কংগ্রেস দিয়েছিল তার মেয়াদ ছিল ছয় মাস। যা বর্তমানে অতিক্রান্ত। পুনরায় অনুমোদনের জন্যই ওবামার মার্কিন কংগ্রেসকে এই আবেদন। উল্লেখ্য, ২০০২ সালে ইরাকের যুদ্ধ এবং ২০০১ সালে আল কায়েদা ও তার জোট সঙ্গীদের বিরুদ্ধে সামরিক অভিযানে সেনা জওয়ান পাঠানোর জন্য তৎকালীন মার্কিন প্রেসিডেন্ট জর্জ ডব্লিউ বুশ-কেও মার্কিন কংগ্রেস থেকে অনুমতি নিতে হয়েছিল। বর্তমানে সিরিয়া ও ইরাক জুড়ে একের পর এক শিরোশ্ছেদ ও হত্যালীলা চালিয়ে যাচ্ছে আইএস জঙ্গিরা। এখনও পর্যন্ত প্রায় হাজার খানেক মানুষকে হত্যা করেছে এই জঙ্গি সংগঠন।

Leave A Reply

Your email address will not be published.