Connecting You with the Truth
ওয়েব ডিজাইন
গ্রাফিক্স
এসইও
ফেসবুক বুস্ট
📞 01757-856855
অর্ডার করুন »

ইরানের ওপর ইতিহাসের সবচেয়ে কঠোর অবরোধের হুমকি

সোমবার যুক্তরাষ্ট্রের শীর্ষ কূটনীতিকদের উদ্দেশে এক বক্তব্যে ইরানের ওপর ইতিহাসের সবচেয়ে কঠোর অবরোধের হুমকি দিয়েছেন যুক্তরাষ্ট্রের নতুন পররাষ্ট্রমন্ত্রী মাইক পম্পেও।

২০১৫ সালে ইরান ও বিশ্বের প্রভাবশালী ছয় জাতিগোষ্ঠীর মধ্যে স্বাক্ষর হওয়া পরমাণু সমঝোতা থেকে যুক্তরাষ্ট্র বেরিয়ে যাওয়ার কয়েক দিনের মধ্যে তিনি এ হুমকি দিলেন।

তিনি বলেন, ইরান যদি তার কার্যক্রমে কোনো পরিবর্তন না আনে তাহলে অপ্রতিরোধ্য অর্থনৈতিক অবরোধ আরোপ করা হবে।

ট্রাম্প প্রশাসন কর্তৃক যাচাই-বাছাই করার পর নতুন পরমাণু চুক্তির প্রস্তাব করা হবে জানিয়েছে তিনি বলেন, নতুন চুক্তিতে ইরানের চাহিদা পূরণ করা হবে। কিন্তু ইরানকে অবশ্যই ইউরেনিয়াম সমৃদ্ধকরণ বন্ধ করতে হবে।

Leave A Reply

Your email address will not be published.