Connecting You with the Truth
প্রিমিয়াম ওয়েব হোস্টিং + ফ্রি ডোমেইন
সাথে পাচ্ছেন ফ্রি SSL এবং আনলিমিটেড ব্যান্ডউইথ!
অফারটি নিন »

- Advertisement -

ঈদে গাজী টিভিতে তারকাদের ক্রিকেট উৎসব

বিনোদন ডেস্ক : এবারের ঈদে তারকারাও মেতে উঠছেন ক্রিকেট আনন্দে। চলচ্চিত্র ও নাটকের অভিনয়শিল্পী, মডেল, নির্মাতা এবং জাতীয় দলের বর্তমান ও সাবেক ক্রিকেটার নিয়ে প্রথমবারের মতো আয়োজন করা হলো সেলিব্রেটি ক্রিকেট ফেস্টিভাল। ‘ব্রেভার সেলিব্রেটি ক্রিকেট ফেস্টিভাল-পাওয়ারড বাই বাংলালিংক’ গাজীটিভিতে ঈদের দিন থেকে ধারাবাহিক সাতদিন পর্যন্ত প্রচার হবে। সেলিব্রেটি ক্রিকেট ফেস্টিভ্যাল ঈদের দিন থেকে তৃতীয় দিন পর্যন্ত প্রচার হবে দুপুর ৩টা থেকে ৫টা পর্যন্ত এবং ঈদের চতুর্থ দিন থেকে সপ্তম দিন পর্যন্ত বাংলাদেশ ও সাউথ আফ্রিকার টেস্ট ম্যাচের শেষে প্রচার হবে। সেলিব্রেটি ফেস্টিভ্যালের টাইটেল পৃষ্ঠপোষকতা করেছে ব্রেভার এবং পাওয়ারড বাই পৃষ্ঠপোষকতায় আছে বাংলালিংক। টুর্নামেন্টে তারকাদের ছয়টি দলে দেখা যাবে। দলগুলো হলো বাংলালিংক পপকর্নলাইভ স্ট্রাইকার্স, ধনীচিত্রের হুংকার, সিমফোনি অরেঞ্জ রকার্স, দীপ্ত টিভি ইউসিএফ ওয়ারিওরস, কাজী অ্যান্ড কাজী টেলিহোম টাইটান্স, টিমভিশন। সেমিফাইনাল ও ফাইনাল ম্যাচ খেলার জন্য দলগুলোকে অতিক্রম করতে হয়েছে ১৫টি রাউন্ড রবিন লীগ ম্যাচ। এদিকে সেলিব্রটি ক্রিকেট ফেস্টিভালের জন্য থিম সং ‘বাঘবাজি’র সুর ও সংগীত আয়োজন করেছে চিরকুট ব্যান্ড।

Leave A Reply

Your email address will not be published.