Connecting You with the Truth
ওয়েব ডিজাইন
গ্রাফিক্স
এসইও
ফেসবুক বুস্ট
📞 01757-856855
অর্ডার করুন »

এইচএসসি ও সমমান পরীক্ষার ফলাফল প্রকাশ ১৮ আগস্ট

hscডেস্ক রিপোর্ট:
চলতি বছরের এইচএসসি ও সমমানের পরীক্ষার ফল প্রকাশ করা হবে আগামী ১৮ আগস্ট। শিক্ষা মন্ত্রণালয় সূত্রে এ তথ্য জানা গেছে। এদিন সকাল ১০ টায় বিভিন্ন বোর্ডের চেয়ারম্যানদের নিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে ফলাফলের সারসংক্ষেপ তুলে দেবেন শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ।
এ বছর এইচএসসি ও সমমানের পরীক্ষা গত ৩ এপ্রিল শুরু হয়ে শেষ হয় ৯ জুন। ব্যবহারিক পরীক্ষা হয়েছে ২০ জুন পর্যন্ত। সাধারণ ৮টি শিক্ষা বোর্ডের অধীনে একযোগে অনুষ্ঠিত এইচএসসি, মাদ্রাসা বোর্ডের অধীনে আলিম, কারিগরি বোর্ডের অধীনে এইচএসসি (ভোকেশনাল) পরীক্ষায় অংশ নেয় ১২ লাখ ১৮ হাজার ৬২৮ শিক্ষার্থী।

Leave A Reply

Your email address will not be published.