Connecting You with the Truth
প্রিমিয়াম ওয়েব হোস্টিং + ফ্রি ডোমেইন
সাথে পাচ্ছেন ফ্রি SSL এবং আনলিমিটেড ব্যান্ডউইথ!
অফারটি নিন »

- Advertisement -

এই সরকারের অধীনে দেশ আরো এগিয়ে যাবে —–বাবলু চৌধুরী

আবু নাসের হুসাইন, সালথা (ফরিদপুর) প্রতিনিধি:
বাংলাদেশ আওয়ামী লীগ প্রেসিডিয়ামের সিনিয়র সদস্য, জাতীয় সংসদের মাননীয় সংসদ উপনেতা সৈয়দা সাজেদা চৌধুরী এমপির জ্যেষ্টপুত্র, বিশিষ্ট রাজনীতিবিদ, সমাজ সেবক ও নবকাম পল্লী বিশ্ববিদ্যালয় কলেজের গভর্নিং বডির চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আয়মন আকবার চৌধুরী বাবলু বলেছেন, এই সরকারের অধীনে দেশ আরো এগিয়ে যাবে। আমাদের সম্মৃদ্ধ দেশ গড়ার জন্য প্রধানমন্ত্রীকে সহযোগিতা করতে হবে। সে জন্য নের্তৃত্ব সঠিক হতে হবে। অল্পদিনের মধ্যে সরকার প্রতিটি ঘরে ঘরে ইন্টারনেট পৌছায় দিবে। লেখা-পড়ার মাধ্যমে এই প্রজম্মটা এগিয়ে নিতে হবে। জঙ্গীবাদ, সন্ত্রাস ও মাদকমূক্ত দেশ গড়তে সকলে এগিয়ে আসতে হবে।
আজ বৃহস্পতিবার দুপুরে ফরিদপুরের সালথা উপজেলার যদুনন্দী ইউনিয়নের নবকাম পল্লী বিশ্ববিদ্যালয় কলেজের নবীন বরন অনুষ্ঠানে সভাপতির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন, অত্র কলেজের প্রতিষ্ঠিাতা প্রফেসর মিঞা মো. লুৎফর রহমান, উপজেলা চেয়ারম্যান মো. ওয়াহিদুজ্জামান, সহকারী পুলিশ সুপার ও নগরকান্দা সার্কেল মো. মহিউদ্দীন, অত্র কলেজের অধ্যক্ষ মো. ওবায়দুর রহমান ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ফারুক-উজ্জামান ফকির মিয়া। এসময় উপস্থিত ছিলেন, উপজেলা আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক শহীদুল হাসান খান সোহাগ, সাংগঠনিক সম্পাদক খন্দকার রেজাউর রহমান চয়ন, উপজেলা যুবলীগের সভাপতি খায়রুজ্জামান বাবু, সাধারণ সম্পাদক বেলায়েত হোসেন, সাংগঠনিক সম্পাদক বাদল হোসেন, মামুন মিয়া, আলীমুজ্জামান নয়ন প্রমূখ।

Leave A Reply

Your email address will not be published.