Connecting You with the Truth
ওয়েব ডিজাইন
গ্রাফিক্স
এসইও
ফেসবুক বুস্ট
📞 01757-856855
অর্ডার করুন »

একসঙ্গে বলিউডের তিন খান

amirবিনোদন ডেস্ক: অনেকদিন পর আবারো একসঙ্গে হচ্ছেন বলিউডের তিন খান। তবে কোনও সিনেমায় নয়। মোদী সরকারের দু’বছরের বর্ষপূর্তি উপলক্ষে আগামী ২৬ মে ‘জারা মুসকুরা দে’নামে একটি অনুষ্ঠান আয়োজন করা হয়েছে। ইন্ডিয়া গেটের সেই অনুষ্ঠানেই উপস্থিত থাকবেন তিন খান। ওই অনুষ্ঠানে গত দুই বছরে মোদীর সাফল্য নিয়ে একটি প্রামাণ্যচিত্র দেখানো হবে।
অনুষ্ঠানটির সূচনা করবেন অমিতাভ বচ্চন। ‘স্বচ্ছ ভারত অভিযান, ‘ডিজিটাল ইন্ডিয়া-এ অংশ নেওয়া অতিথিরাও ওই দিন হাজির থাকবেন বলে জানা গিয়েছে। থাকবেন সরকারের শীর্ষ নেতৃত্বও।

Leave A Reply

Your email address will not be published.