Connecting You with the Truth
ওয়েব ডিজাইন
গ্রাফিক্স
এসইও
ফেসবুক বুস্ট
📞 01757-856855
অর্ডার করুন »

একাত্তরে মানবতা বিরোধী অপরাধ : রাজাকার ফোরকান মল্লিকের ফাঁসি

স্টাফ রিপোর্টার :  একাত্তরে সংঘটিত মানবতাবিরোধী অপরাধে অভিযুক্ত পটুয়াখালীর মির্জাগঞ্জের ফোরকান মল্লিকের ফাঁসির আদেশ দেয়া হয়েছে। তার বিরুদ্ধে ৫টি অভিযোগের মধ্যে ৩টি প্রমাণিত হয়েছে। এর মধ্যে ৩ ও ৫ নং অভিযোগে তাকে মৃত্যুদণ্ড দেয়া হয়। ৪ নং অভিযোগের জন্য আমৃত্যু কারাদণ্ড এবং ১ ও ২ নং অভিযোগ প্রমাণিত না হওয়ায় তাকে সেসব থেকে অব্যাহতি দেয়া হয়েছে।
বৃহস্পতিবার বেলা পৌণে ১১টায় যুদ্ধাপরাধ ট্রাইব্যুনাল-২ এই রায় দেন। যুদ্ধাপরাধ ট্রাইব্যুনালের এটি ২০ তম এবং ট্রাইব্যুনাল-২ এর ১১তম রায়। গত মঙ্গলবার বিচারপতি ওবায়দুল হাসানের নেতৃত্বাধীন ট্রাইব্যুনাল-২ রায়ের জন্য এইদিন ধার্য করেছিলেন।
এর আগে গত ১৪ জুন ফোরকানের মামলায় উভয়পক্ষের যুক্তিতর্ক উপস্থাপন শেষে রায় ঘোষণা অপেক্ষমাণ (সিএভি) রাখে ট্রাইব্যুনাল। মানবতাবিরোধী অপরাধে জড়িতদের বিচারে গঠিত দুই ট্রাইব্যুনালে এখন পর্যন্ত ১৯ মামলায় ২১ আসামির বিরুদ্ধে রায় হয়েছে।
 প্রসঙ্গত, ফোরকান মল্লিকের বিরুদ্ধে গতবছরের ১৮ ডিসেম্বর হত্যা-গণহত্যা, ধর্ষণ, লুণ্ঠন, অগ্নিসংযোগ, ধর্মান্তরকরণ ও দেশান্তরের মতো পাঁচটি অভিযোগ গঠন করা হয়। গত ২৫ জুন পুলিশের গোয়েন্দা শাখার একটি দল বরিশালের রুপাতলী বাসস্ট্যান্ড এলাকা থেকে তাকে গ্রেফতার করে। ৩ জুলাই তাকে মানবতাবিরোধী অপরাধ মামলায় গ্রেফতার দেখানো হয়। এরপর থেকে তিনি কারাগারে আছেন।
 বৃহস্পতিবার বেলা পৌণে ১১টায় যুদ্ধাপরাধ ট্রাইব্যুনাল-২ এই রায় দেন। যুদ্ধাপরাধ ট্রাইব্যুনালের এটি ২০ তম এবং ট্রাইব্যুনাল-২ এর ১১তম রায়।
এর আগে বৃহস্পতিবার সকালে তার বিরুদ্ধে রায় ঘোষণার জন্য ট্রাইব্যুনালের হাজতখানায় হাজির করা হয় তাকে। ৯৯ পৃষ্ঠা রায়ের সার-সংক্ষেপ পড়া হয়।
গত মঙ্গলবার বিচারপতি ওবায়দুল হাসানের নেতৃত্বাধীন ট্রাইব্যুনাল-২ রায়ের জন্য এইদিন ধার্য করেছিলেন।
 এর আগে গত ১৪ জুন ফোরকানের মামলায় উভয়পক্ষের যুক্তিতর্ক উপস্থাপন শেষে রায় ঘোষণা অপেক্ষমাণ (সিএভি) রাখে ট্রাইব্যুনাল। মানবতাবিরোধী অপরাধে জড়িতদের বিচারে গঠিত দুই ট্রাইব্যুনালে এখন পর্যন্ত ১৯ মামলায় ২১ আসামির বিরুদ্ধে রায় হয়েছে।
 প্রসঙ্গত, ফোরকান মল্লিকের বিরুদ্ধে গতবছরের ১৮ ডিসেম্বর হত্যা-গণহত্যা, ধর্ষণ, লুণ্ঠন, অগ্নিসংযোগ, ধর্মান্তরকরণ ও দেশান্তরের মতো পাঁচটি অভিযোগ গঠন করা হয়। গত ২৫ জুন পুলিশের গোয়েন্দা শাখার একটি দল বরিশালের রুপাতলী বাসস্ট্যান্ড এলাকা থেকে তাকে গ্রেফতার করে। ৩ জুলাই তাকে মানবতাবিরোধী অপরাধ মামলায় গ্রেফতার দেখানো হয়। এরপর থেকে তিনি কারাগারে আছেন।

Leave A Reply

Your email address will not be published.