Connecting You with the Truth
ওয়েব ডিজাইন
গ্রাফিক্স
এসইও
ফেসবুক বুস্ট
📞 01757-856855
অর্ডার করুন »

এবারই প্রথম মাইক্রোসফট ট্যালেন্ট হান্টে বাংলাদেশ

it-6রকমারি ডেস্ক:
সারা দুনিয়ার স্কুল-কলেজ-বিশ্ববিদ্যালয় পড়–য়া ছেলেমেয়েদের মধ্যে থেকে মাইক্রোসফট অফিস অ্যাপ্লিকেশনে তুখোড় প্রতিভা খুঁজে বের করতে ‘মাইক্রোসফট অফিস স্পেশালিস্ট (এমওএস) ওয়ার্ল্ড চ্যাম্পিয়নশিপ’ আয়োজন হয়ে আসছে গত ১৩ বছর ধরে। চলতি বছর এই প্রথমবারের মতো এতে অংশ নিতে যাচ্ছে বাংলাদেশ। এখানে প্রথম পর্যায়ে, এমওএস প্রতিযোগিতার তদারককারী সার্টিপোর্টের অধীনে অনুষ্ঠিত পরীক্ষার মাধ্যমে বাছাই করা হয় দেশের মধ্যকার সেরাজন। পরে প্রতিটি দেশের সেরাদের নিয়ে আন্তর্জাতিক কোনো একটি ভেন্যুতে বসে চূড়ান্ত পর্বের আসর। এ বছর এমওএস চ্যাম্পিয়নশিপের চূড়ান্ত আসর বসছে আগামী ৯-১২ আগস্ট যুক্তরাষ্ট্রের ডালাস শহরে। বিশ্বআসরের প্রতিনিধি হিসেবে বাংলাদেশের সেরা প্রতিভা বাছাইয়ের লক্ষ্যে স্কুল-কলেজ-বিশ্ববিদ্যালয় পড়–য়াদের টার্গেট করে ইতোমধ্যেই অনলাইন, ফেসবুকসহ অন্যান্য গণমাধ্যমে দেশব্যাপী ক্যাম্পেইন আরম্ভ করেছে সার্টিপোর্ট অনুমোদিত পরীক্ষাকেন্দ্র ডিজিলার্ন। আজ শনিবার বেলা ১১-৩০ টায় রাজধানীর বারিধারায় ক্যামব্রিয়ান স্কুল অ্যান্ড কলেজে ডিজিলার্নের অন-ক্যাম্পাস অ্যাকটিভেশনের মধ্য দিয়েই শুরু হয়েছে প্রতিযোগিতায় উৎসাহী শিক্ষার্থীদের নাম নিবন্ধন কার্যক্রম। অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন ক্যামব্রিয়ান স্কুল অ্যান্ড কলেজের প্রিন্সিপ্যাল মো. গোলাম মোস্তফা, প্রভাষক শরীফউদ্দিন আহমেদ, ডিজিকনের ম্যানেজিং ডিরেক্টর ওয়াহিদ শরীফ, কনসালট্যান্ট গৌরব গুপ্ত এবং কুল এক্সপোজারের ম্যানেজিং ডিরেক্টর মেহেদী হাসান মিথুন।
অনুষ্ঠানে জানানো হয়, এমওএস চ্যাম্পিয়নশিপে অংশ নিতে চাইলে তাকে, ২০১৫ সালের ১৫ জুন হিসাবে রেখে, অবশ্যই ১৩-২২ বছর বয়সী এবং যেকোনো অনুমোদিত শিক্ষাপ্রতিষ্ঠানে অধ্যয়নরত একজন শিক্ষার্থী হতে হবে।প্রথমবার মাইক্রোসফট ট্যালেন্ট হান্টে অংশ নিচ্ছে বাংলাদেশ উল্লেখ্য, মর্যাদাকর এ প্রতিযোগিতায় গত বছরও অংশ নেয় ১৪০টি দেশের সাড়ে সাত লাখের বেশি শিক্ষার্থী। গৌরব গুপ্ত জানান, নিবন্ধনের পর শিক্ষার্থীদের মাইক্রোসফটের ট্রেইনিং সিঁডি এবং ব্যাকপ্যাক-সহ একটি প্রস্তুতিমূলক পরীক্ষা-প্যাকেজ প্রদান করা হবে। এরপর মাইক্রোসফট সার্টিফায়েড প্রশিক্ষকদের অধীনে তিনদিনে মোট ১২ ঘণ্টার একটি বিশেষ প্রশিক্ষণ প্রদান করা হবে তাদের। সবশেষে একটি নির্দিষ্ট দিনে ডিজিলার্নের নির্ধারিত পরীক্ষা কেন্দ্রে এসে মূল পরীক্ষায় অংশ নেবে প্রত্যেক প্রতিযোগী। তিনি আরো বলেন, মাইক্রোসফট এর প্রশিক্ষণ-উত্তর পরীক্ষায় যারা সফলভাবে উত্তীর্ণ হবেন তারা পাবেন মাইক্রোসফট এর স্বীকৃতিসনদ। পেশাজীবী জগতে দারুণ কদর রয়েছে এ সনদের। একই সাথে নির্ধারিত হবে দেশের মধ্যেকার শীর্ষ ১০ এমওএস আইটি প্রতিভা। পুরস্কার হিসেবে তারা পাবেন গিফট হ্যামপার এবং স্কলারশিপ বৃত্তি। এই প্রজন্মের সবার কাছেই অতি ঘরোয়া নাম এমএস ওয়ার্ড, এক্সেল কিংবা পাওয়ারপয়েন্ট। গোটা দুনিয়াকে তাক লাগিয়ে দেয়ার মতো একজন এমএস অফিস বাঙালি জিনিয়াস এই ছেলেমেয়েদের মধ্যে লুকিয়ে থাকা অসম্ভব কিছু নয়। আমরা চাই, সারা দেশ ঘুরে অনন্য এই প্রতিভা খুঁজে আনা হোক। তাকে স্বীকৃতি প্রদান করা হোক। আর এই আয়োজনের মধ্যে দিয়ে উঠে আসুক সম্ভাবনাময় আরও হাজার প্রতিভা। সবার মধ্যেই সঞ্চারিত হোক আইটি নিয়ে নতুন উদ্দীপনা,’ কার্যক্রমের উদ্বোধনী আয়োজনে উপস্থিত গণমাধ্যম প্রতিনিধি ও নবীন শিক্ষার্থীদের উদ্দেশে বলেন ডিজিকনের ম্যানেজিং ডিরেক্টর ওয়াহিদ শরীফ। এমওএস প্রতিযোগিতা কার্যক্রম সফল করতে সবার উদ্দেশে আহ্বান জানিয়ে ক্যামব্রিয়ান স্কুল অ্যান্ড কলেজের প্রিন্সিপ্যাল মো. গোলাম মোস্তফা বলেন, ‘বাংলাদেশের তরুণ প্রজন্মের মধ্যে দারুণ উদ্দীপনা তৈরি করেছে এমওএস ওয়ার্ল্ড চ্যাম্পিয়নশিপ। বিশেষত আমাদের ক্যাম্পাস থেকেই এমওএস কার্যক্রম শুরু হচ্ছে বিধায় বিশেষ ভালো লাগার অনুভূতি কাজ করছে আমার মধ্যে।’ সবশেষে, এমওএস ওয়ার্ল্ড চ্যাম্পিয়নশিপের রেজিস্ট্রেশন বুথে এসে লাইন দিয়ে প্রতিযোগিতায় নাম নিবন্ধন করেন আগ্রহী শিক্ষার্থীরা। বাংলাদেশ এমওএস প্রতিযোগিতার অ্যাকটিভেশন ও প্রোমোশনের কাজ করছে কুল এক্সপোজার, মারকম এবং ট্যানথেটা। কোয়ালিফাইং রাউন্ডের এ কার্যক্রম চলবে গোটা মার্চ-এপ্রিল মাস জুড়ে এবং মে মাসের মাঝামাঝি অবধি।

Leave A Reply

Your email address will not be published.