Connecting You with the Truth
প্রিমিয়াম ওয়েব হোস্টিং + ফ্রি ডোমেইন
সাথে পাচ্ছেন ফ্রি SSL এবং আনলিমিটেড ব্যান্ডউইথ!
অফারটি নিন »

- Advertisement -

এবিসিডি টু নৃত্যচর্চায় শ্রদ্ধা!

b-11
বিনোদন ডেস্ক:
নৃত্যচর্চায় আÍনিমগ্ন হয়েছেন ‘আশিকি টু’খ্যাত বলিউড অভিনেত্রী শ্রদ্ধা কাপুর। ‘এবিসিডি টু’ ছবিতে তাকে স্ট্রিট ড্যান্সার হিসেবে দেখা যাবে। চরিত্রটি বাস্তবসম্মত করে ফুটিয়ে তুলতেই প্রতিদিন ছয় ঘণ্টা করে নৃত্যচর্চা করছেন তিনি। খবরে জানা গেছে, শক্তিকাপুর-তনয়া শ্রদ্ধা প্রথমবারের মতো নৃত্যভিত্তিক ছবি ‘এবিসিডি; এনি বডি ক্যান ড্যান্সে’র সিক্যুয়েলে অভিনয় করছেন। রেমো ডি’সুজার পরিচালনায় এ ছবিতে প্রধান নারী চরিত্রে রূপদান করছেন তিনি। তার বিপরীতে রয়েছেন ভারুন ধাওয়ান। এ ছবিতে নিজেদের চরিত্র পুরোপুরি ফুটিয়ে তুলতে শ্রদ্ধা-ভারুনকে নৃত্যের কঠিন সব মুদ্রা আয়ত্ব করতে হচ্ছে। এ প্রসঙ্গে শ্রদ্ধা বলেন, ‘আমি নাচতে দারুণ পছন্দ করি। এ ছবিটি সম্পূর্ণ নাচের প্রেক্ষাপট নিয়েই তৈরি হচ্ছে। আমি আমার সেরাটুকু এ ছবিতে দিতে চাই। তাই প্রতিদিন ৫-৬ ঘণ্টা করে নৃত্যচর্চা করছি।’ সূত্রটি আরো জানিয়েছে, ২০১৩ সালে মুক্তি পায় ‘এবিসিডি’র প্রথম সিক্যুয়েল। ওই সময় ছবিটি সুপারহিট হয়েছিল। ‘এবিসিডি টু’ ছাড়াও শ্রদ্ধা বর্তমানে ‘হায়দার’ ও ‘অ্যাংলি’ ছবি নিয়ে ব্যস্ত রয়েছেন। ছবি দুটি এ বছরই মুক্তি পাবে বলে জানা গেছে।

Leave A Reply

Your email address will not be published.